সব
facebook apsnews24.com
বাকেরগঞ্জে আইপিএল বাজি হেরে কালীমন্দিরে যুবকের আত্মহত্যা! - APSNews24.Com

বাকেরগঞ্জে আইপিএল বাজি হেরে কালীমন্দিরে যুবকের আত্মহত্যা!

বাকেরগঞ্জে আইপিএল বাজি হেরে কালীমন্দিরে যুবকের আত্মহত্যা!

নোমান ডাকুয়া, বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার বাজিতে হেরে কালীমন্দিরের সামনে গিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আত্মহত্যা করা ওই যুবকের নাম যুবরাজ তালুকদার (১৮)। তিনি কলসকাঠী গ্রামের নিতাই তালুকদারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে প্রতিদিনের মতো যুবরাজ পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ বিছানায় ঘুমিয়ে পড়ে। কিন্তু সবার অগোচরে বাড়ির পাশে কালীমন্দিরের সামনে একটি বেলগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তবে বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা শুরুর পর থেকেই যুবরাজসহ স্থানীয় কয়েক যুবক কলসকাঠী বাজারের জুয়েলের চায়ের দোকানে বসে বাজি খেলে। বুধবার রাতেও তারা ওখানে খেলা নিয়ে বাজি ধরে; যাতে যুবরাজ ১২ হাজার টাকা বাজিতে হেরে যায়। তাদের ভাষ্য- যুবরাজ বাজিতে হেরে মনের কষ্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানতে চাইল বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম এপিএস নিউজ২৪ ‘কে জানান, বৃহস্পতিবার সকালে লাশ গাছের সঙ্গে ঝুলন্ত দেখে পরিবার লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তবে আইপিএল খেলার বাজির বিষয়ে তিনি কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

গৌরনদী মাহিলাড়ায় ভিজিডি কার্ড ও চাল বিতরণ।

গৌরনদী মাহিলাড়ায় ভিজিডি কার্ড ও চাল বিতরণ।

কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে বিপুল ফাইস্যার রেনু উদ্ধার,আটক ৪

কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে বিপুল ফাইস্যার রেনু উদ্ধার,আটক ৪

রাজারহাটে পিতার সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা

রাজারহাটে পিতার সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র মেয়র লোকমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র মেয়র লোকমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ