আব্দুম মুনিব, কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। এরা হলেন, রিপন কুমার ঘোষ (৩২), নিতাই বিশ্বাস (৩৫) ও অনিক বিশ্বাস (২১)। বুধবার ভোর রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ^াসের ছেলে নিতাই বিশ^াসকে প্রথমে গতরাত ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসতাপালে ভর্তি করা হয়। এরপর সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্সাসের ছেলে অনিক বিশ্বাস ভোররাত ৪টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাত পৌনে ৫টার দিকে খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের অবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন যুবকই মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, এদের মৃত্যুর বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। ময়নাতদন্তের পরেই বোঝা যাবে আসলে এদের মৃত্যু কিভাবে হয়েছে।
আব্দুম মুনিব
কুষ্টিয়া


