সব
facebook apsnews24.com
মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে - APSNews24.Com

মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে

মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে

কুষ্টিয়ায় উলামা পরিষদের মানববন্ধনে ফ্রান্সের সব পণ্যবর্জনের ডাক

আব্দুম মুনিব, কুষ্টিয়াঃ রাষ্ট্রীয় পৃষ্ঠাপোষকতায় ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন করেছে বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদ। মঙ্গলবার বিকালে কুষ্টিয়া কেন্দ্রিয় মসজিদের সামনে এনএস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে যানবাহন ও পায়ে হেটে মানববন্ধন স্থলে আসে তৌহিদি জনতা। এদিকে উলামা পরিষদের নেতৃবৃন্দরা জানান, মানববন্ধনের পূর্বে তাদের মাইক কেরে নেওয়াসহ উলামা পরিষদের নেতৃবৃন্দকে বিভিন্ন ভাবে বাধা প্রদান করেছে পুলিশ।

দেখা যায় সব কিছু উপেক্ষা করে হাজারো তৌহিদি জনতা মানববন্ধনে অংশ নেয়। বড় মসজিদ এলাকা এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। মানববন্ধনে বক্তব্য রাখেন বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ, সহ-সভাপতি মাওলানা আবু দাউদ, মহাসচিব মাওলানা রেজাউল করিম প্রমুখ।

মুফতি আব্দুল হামিদ তার বক্ত্যবে বলেন, ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। ফ্রান্সের ধর্মবিরোধী এ অবমাননা বিশ্বমুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।
তিনি আরো বলেন, ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে।

অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়বে। তিনি বলেন, মুসলমানরা তাদের নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। মহানবীর অপমান মুসলমানরা সহ্য করবে না। অবিলম্বে সরকারিভাবে ফ্রান্সের এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানান উলামা পরিষদের এই নেতা। অন্যথায় মুসলমানদের পক্ষে অবস্থান নিতে ব্যর্থ হলে দেশবাসী সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে বলে হুশিয়ারী উচ্চারন করেন।

তিনি পুলিশ প্রশাসনকে উদেশ্য করে বলেন, আপনারা কুষ্টিয়াতে নবীপ্রেমীদের দূর্বল ভাববেন না, উলামা পরিষদের নেতৃবৃন্দ কোন সহিংসতার সাথে জড়িত না, তারা সব সময় শান্তিপূর্ন ভাবে কর্মসূচি করে। যদি শান্তিপূর্ণ কর্মসুচিতে কোন বাধা আসে তবে জেলার অর্ধ লক্ষ ওলামা মাশায়েখ এবং ছাত্ররা রাস্তায় নামতে বাধ্য হবে। তিনি ফ্রান্সের সব পণ্যবর্জন করার আহবান জানান।

আব্দুম মুনিব
কুষ্টিয়া

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

গৌরনদী মাহিলাড়ায় ভিজিডি কার্ড ও চাল বিতরণ।

গৌরনদী মাহিলাড়ায় ভিজিডি কার্ড ও চাল বিতরণ।

কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে বিপুল ফাইস্যার রেনু উদ্ধার,আটক ৪

কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে বিপুল ফাইস্যার রেনু উদ্ধার,আটক ৪

রাজারহাটে পিতার সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা

রাজারহাটে পিতার সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র মেয়র লোকমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র মেয়র লোকমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ