মোঃ রাসেল হোসাইন বরগুনা প্রতিনিধ
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির জামিনে থাকা ৮ ও কারাগারে থাকা ৬ জনকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে রায় পড়া শুরু হবে সকাল ১১টার দিকে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমানের আদালতে তাদের হাজির হয়।
আদালত সূত্রে জানা গেছে, রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে ৭৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর সকল আসামির পক্ষে-বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। গত ১৪ অক্টোবর বুধবার আদালতে উপস্থাপিত রাষ্ট্রপক্ষের যুক্তিখণ্ডন শেষে এ রায়ের দিন ধার্য করেন আদালত।


