সব
facebook apsnews24.com
এমপি পুত্র ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড, কাউন্সিলর পদ হারাতে পারেন - APSNews24.Com

এমপি পুত্র ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড, কাউন্সিলর পদ হারাতে পারেন

এমপি পুত্র ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড, কাউন্সিলর পদ হারাতে পারেন

তালহা জাহিদ: ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে এক বছর করে জেল দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম তাদের এই সাজা দেন।

গতকাল সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। তিনি জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে ছয় মাস ও অবৈধ মাদক রাখার দায়ে ছয় মাস করে মোট এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে দুজনকে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ড কাউন্সিলর পদটি হারাতে পারেন ইরফান আহমেদ সেলিম। মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে সাংসদ হাজী সেলিমের দ্বিতীয় ছেলে ইরফান সেলিমের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম তাকে এ সাজা দেন। এ সময় ইরফানের দেহরক্ষী মো. জাহিদুল ইসলামকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ (সংশোধিত ২০১১) অনুযায়ী এ ধরনের অপরাধের জন্য মেয়র বা কাউন্সিলররা বরখাস্ত হয়ে থাকেন। এ আইনের ১২ ধারায় মেয়র ও কাউন্সিলরদের বরখাস্ত করার বিষয়ে বলা হয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিতভাবে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে হয়।

উপ-ধারা ১২ (১) বলা হয়েছে, যে কোন সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলরের অপসারণের জন্য ধারা ১৩ এর অধীন কার্যক্রম আরম্ভ হয়েছে অথবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। সে ক্ষেত্রে সরকার লিখিত আদেশের মাধ্যমে ক্ষেত্রমত, মেয়র বা কোন কাউন্সিলরকে বরখাস্ত করতে পারবে। এ আইনের ১৩ ধারায় মেয়র এবং কাউন্সিলরগণের অপসারণ সম্পর্কে বলা হয়েছে। ১৩ এর উপধারা ১ এর খ-তে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হলে তিনি অপসারিত হবেন। ১৩ এর ঘ-তে বলা হয়েছে, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হন তাহলেও তিনি অপসারিত হবেন।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ গণমাধ্যমকে জানান, ‘মেয়র বা কাউন্সিলররা আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে তিনি বরখাস্ত হন। তবে এ প্রক্রিয়া বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন থেকে মন্ত্রণালয়কে অবহিত করতে হয়।’

  • 35
    Shares

আপনার মতামত লিখুন :

নবম ও দশম শ্রেণির বইয়ে জামায়াতের অপরাধের উল্লেখ নেই: ২১ নাগরিক

নবম ও দশম শ্রেণির বইয়ে জামায়াতের অপরাধের উল্লেখ নেই: ২১ নাগরিক

দাম বৃদ্ধিতে আবারও  ভোজ্য তেলের বাজার

দাম বৃদ্ধিতে আবারও ভোজ্য তেলের বাজার

খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ার জেলা প্রশাসকসহ ৯ জেলার ডিসি বদলি স্থগিত

কুষ্টিয়ার জেলা প্রশাসকসহ ৯ জেলার ডিসি বদলি স্থগিত

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

আজ ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় ন্যাপ’র উদ্বেগ

সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় ন্যাপ’র উদ্বেগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ