সব
facebook apsnews24.com
লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু - APSNews24.Com

লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেদী হাসান মাছুম লক্ষ্মীপুর প্রতিনিধি:-লক্ষ্মীপুরের রায়পুর পৌরশহরে সোমবার দুপুরে পুকুরের পানিতে ডুবে কায়েস (৭) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে রায়পুর পৌরশহরের ৭নং ওয়ার্ডের চৌধুরী মোল্লা বাড়ির মোহাম্মদ আলী হায়দারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরিবারের সকলের অগোচরে কায়েস বসত ঘরের পাশে পুকুর ঘাটে খেলা করতে নামে। অসাবধানতাবসত পা পিছলে শিশুটি পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন।

একপর্যায়ে ঘরের সামনে পুকুরের পানিতে তাকে ভেসে উঠতে দেখে। পরে পরিবারের লোকজন শিশু কায়েসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় কাউন্সিলর শহিদ উল্লা মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের পুরান বাড়িতে এ ঘটনাটি ঘটে। অসাবধানতা বশত শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

গৌরনদী মাহিলাড়ায় ভিজিডি কার্ড ও চাল বিতরণ।

গৌরনদী মাহিলাড়ায় ভিজিডি কার্ড ও চাল বিতরণ।

কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে বিপুল ফাইস্যার রেনু উদ্ধার,আটক ৪

কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে বিপুল ফাইস্যার রেনু উদ্ধার,আটক ৪

রাজারহাটে পিতার সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা

রাজারহাটে পিতার সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র মেয়র লোকমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র মেয়র লোকমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ