মোঃ রাসেল হোসাইন বরগুনা প্রতিনিধি
সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহমেদ স্বপন ইউনিয়নের বিভিন্ন মন্দির পরির্দশন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছেন।
আজ সোমবার শুভ বিজয়া উপলক্ষে শারদীয় দুর্গা পূজার দশমীর দিন এ মন্দির পরির্দশন করেন তিনি,এ সময় প্রত্যেক মন্দির এর কমিটির হাতে নগদ আর্থিক সহযোগিতা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন তিনি।
পূজামন্ডব পরির্দশনকালে শরীফ ইলিয়াস আহমেদ স্বপন বলেন-আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, আশা করি মনোনয়ন পেলে আমি বিপুল ভোটে বিজয়ী হতে পারবো, বিজয়ী হয়ে আমি বদরখালী ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলি উন্নয়ন করতে চাই, তিনি আরো বলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী ও মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বরগুনা-১ আসনের এর সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি এর দিক নির্দেশনায় আমার পথ চলা।
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ব্যাপক উন্নয়ন করেছেন তারই ধারাবাহিকতায় বদরখালী ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং কাজ চলমান রয়েছে। তিনি ইউনিয়ন বাসীর কাছে দোয়া কামনা করে। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য উপস্থিত ছিলেন।


