সব
facebook apsnews24.com
রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্কদের রায় কাল। - APSNews24.Com

রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্কদের রায় কাল।

রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্কদের রায় কাল।

মোঃ রাসেল হোসেন বরগুনা প্রতিনিধি
আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ শিশুর রায় আগামীকাল। মঙ্গলবার এ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক চৌদ্দ (১৪) শিশুর রায় ঘোষণা করবেন শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান অপ্রাপ্তবয়স্ক শিশুদের মধ্যে মামলায় জামিনে থাকা আট শিশু চন্দন সরকার, নাযমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক, মারুফ বিল্লাহ্, রাতুল সিকদার, আরিয়ান হোসেন শ্রাবন ও বরগুনা জেলা কারাগারে থাকা বাকি ছয় শিশু রাশেদুল হাসান রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আব্দুল্লাহ রায়হান, ওয়ালিউল্লাহ্ ওলি, নাঈম ও তানভীর।
গত বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে পুলিশ।

করোনা মহামারির কারণে আদালত বন্ধ থাকার পরেও প্রাপ্তবয়স্কদের প্রথম রায়ের পরে এবার অপ্রাপ্তবয়স্ক ১৪ শিশুর দ্বিতীয় রায় আগামিকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘোষণা হতে যাচ্ছে।

উল্লেখ্য, শাহনেওয়াজ রিফাত শরীফকে গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে পুলিশের ক্রসফায়ারে নিহত নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে রিফাত শরীফ নিজের পায়ে হেঁটে রিকশায় উঠে স্ত্রী মিন্নির সহযোগিতায় বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠায়। ওইদিনই বরিশাল শেবাচিম হাসপাতালে রিফাত শরীফ মারা যায়।

  • 22
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক নারী আটক

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

সাতক্ষীরা নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতারণ

গৌরনদী মাহিলাড়ায় ভিজিডি কার্ড ও চাল বিতরণ।

গৌরনদী মাহিলাড়ায় ভিজিডি কার্ড ও চাল বিতরণ।

কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে বিপুল ফাইস্যার রেনু উদ্ধার,আটক ৪

কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে বিপুল ফাইস্যার রেনু উদ্ধার,আটক ৪

রাজারহাটে পিতার সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা

রাজারহাটে পিতার সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র মেয়র লোকমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র মেয়র লোকমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ