মোঃ রাসেল হোসাইন, বরগুনা প্রতিনিধি
বরগুনায় নিজের ঔরসজাত চার বছরের শিশুকন্যাকে ধর্ষন অভিযোগে দায়ের করা মামলায় রফিক ওরফে মিলনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় বরগুনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রফিক ওরফে মিলন (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া গ্রামের মরহুম আব্দুল খালেকের ছেলে।
এ মামলার বাদি ও ভুক্তভোগী শিশুর মা বলেন, গত দুই মাসেরও বেশি সময় ধরে আমার চার বছরের মেয়েকে আমার স্বামী প্রাই ধর্ষন করতো। আমি তাকে নিষেধ করলেও তিনি এ নির্যাতন বন্ধ করেননি। আর বিষয়টি লোকলজ্জার ভয়ে কাউকে বলতেও পারিনি।
আমার স্বামীর এমন ধারাবাহিক অনৈতিক ও পৈশাচিক কর্মকাণ্ডে আমি নিজেও লজ্জিত ও বিব্রত ছিলাম। তিনি আরো বলেন, গতকাল রাতে আমার স্বামী আবারো ঘরের পাটাতনের উপর বসে আমার শিশুকন্যাকে ধর্ষন করে। এ ব্যাপারে বরগুনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) ট্রাইব্যুনালে মামলা করি যাহার মামলা নং নং ৩৯ তাই আমার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি মামলা দায়ের করেছি।
এ বিষয়ে বরগুনা সহকারি পুলিশ সুপার সদর সার্কেল মেহেদী হাসান বলেন, ‘নিজের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হলে আসামি রফিক ওরফে মিলনকে আমরা গ্রেফতার করি। রফিককে আজ আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।


