সব
facebook apsnews24.com
মাহবুব উল আলম হানিফ মানুষ বিএনপির সাথে কোন সর্ম্পকই স্থাপন করতে চায়না - APSNews24.Com

মাহবুব উল আলম হানিফ মানুষ বিএনপির সাথে কোন সর্ম্পকই স্থাপন করতে চায়না

মাহবুব উল আলম হানিফ মানুষ বিএনপির সাথে কোন সর্ম্পকই স্থাপন করতে চায়না

আব্দুম মুনিব, কুষ্টিয়া ঃ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন, বিএনপির এখন এতই দন্যদশা যে, বিএনপি করে এটা শুনলে কেউ মেয়েও বিয়ে দিতে চাচ্ছে না। হানিফ বলেন, কর্মকান্ডের কারনে তারা সমাজে এতই অগ্রহনযোগ্য ও এতটাই ঘৃনিত হয়ে গেছে যে, মানুষ তাদের সাথে কোন সর্ম্পকই স্থাপন করতে চায়না। এর জন্য চরম হতাশায় তারা নানান সময়ে অসংলগ্ন কথাবার্তা বলছেন। দব্যমূল্যও উর্ধ্বগতি নিয়ে হানিফ বলেন, কোন সিন্ডিকেটের কাছে সরকার জিম্মী হয়নি, সরকার কঠোর অবস্থানে আছে। এই সরকার জনগনের সরকার, জনগনের জন্য যখন যা করার তাই করছে। হানিফ বলেন, আওয়ামীলীগ কখনই দলীয় পদ কেনাবেচার রাজনীতি করেনা। এই অভ্যাস আওয়ামীলীগের নেই, এটা বিএনপির কাজ। এই অভ্যাসতো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিলেন। উনি যখন দল গঠন করেছিলেন তখন বিভিন্ন দল ভেঙ্গে তার দলে যোগদান করানোর জন্য টাকা দিয়ে কেনাবেচা করেছিলেন। শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার নুরুন-নাহার বেগম প্রমুখ।

আব্দুম মুনিব
কুষ্টিয়া।

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ