আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ কলারোয়ায় শারদীয় দুর্গা পূজায় সনাতন ধর্মালম্বী অসহায়-দুস্থ মানুষের মাঝে পূজা উপহার হিসাবে বস্ত্র বিতরণ করেন । বৃহস্পতিবার (২২ অক্টোবর) শুভ ষষ্ঠীর বিকালে পৃথক সময়ে বিভিন্ন পূজা মন্ডপে অসহায়দের হাতে উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
কলারোয়া পৌরসভার দক্ষিণ মুরারীকাটি সার্বজনীন পুজা মন্ডপ ও হরিসভা পুজা মন্ডপে ১১৬ জন সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর সভার (ভারপ্রাপ্ত) মেয়র প্রধান শিক্ষক জনাব মনিরুজ্জামান বুলবুল।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুরারীকাটি সার্বজনীন পুজা মন্ডপের সভাপতি নির্মল কুমার মন্ডল, সাধারণ সম্পাদক শম্ভু সরকার, বিতরণের উদ্যোক্তা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন,
পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন,এস এম মফিজুল হক, থানার এএসআই বাবর আলী, পূজা মন্ডপের কর্মকর্তা উষা রানী মন্ডল, সুকৃতি মন্ডলসহ ভক্ত ও পূজয় উপস্থিতা দর্শনার্থীবৃন্দ।


