স্টাফ রিপোর্টারঃ কলারোয়া সাব-রেজিষ্টার সাইদুর রহমান এবার একদল বখাটেদের হাতে লাঞ্চিত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে সাব রেজিষ্টার সাইদুর রহমানকে উদ্ধার করেন। এসময় প্রায় ৪০/৫০টি দলিল সাব রেজিস্ট্রি বন্ধ হয়ে যায়। এঘটনায় সেখানে উপস্থিত প্রায় শতাধিক লোকজন জড়ো হয়ে ওই ৬জন বখাটের ঘেরাও করে থানা পুলিশে সোর্পদ করার জন্য উদ্যত হলে তারা কৌশলে পালিয়ে যায়। পরে সকল দলিল লেখক এক জোট হয়ে ৬জন বখাটের বিরুদ্ধে গণস্বাক্ষরকৃত একটি দরখাস্ত করেন। একই সাথে ঘটনাটি স্থানীয় ও জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, সাব-রেজিষ্ট্রার দলিল রেজিষ্ট্রি করার সময় হেলাতলার ফারুক রাজসহ ৬জন বখাটে সাংবাদিক পরিচয় দিয়ে সাব-রেজিষ্টি অফিসে প্রবেশ করে। সেখানে সকলের সামনে তারা সাব রেজিষ্ট্রারকে বলে আপনি দলিল প্রতি ঘুষ নিচ্ছেন। আমাদেরও তার ভাগ দিতে হবে। কথা বলার এক পর্যায়ে রেজিষ্ট্রি অফিসের মধ্যে হট্টোগোল শুরু করে সাব রেজিষ্ট্রার সাইদুর রহমানকে তারা লাঞ্চিত করে।


