সব
facebook apsnews24.com
সাতক্ষীরা জেলায় শুরু হল চালকদের ডোপ টেস্ট - APSNews24.Com

সাতক্ষীরা জেলায় শুরু হল চালকদের ডোপ টেস্ট

সাতক্ষীরা জেলায় শুরু হল চালকদের ডোপ টেস্ট

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ অদ্য ২২ অক্টোবর, ২০২০ ইং তারিখ অপরাহ্ণে পুলিশ সুপার, সাতক্ষীরা জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলার সড়ক পরিবহন খাতকে মাদকাসক্ত চালক মুক্ত করতে, সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন মেইন রাস্তায় সাতক্ষীরা ট্রাফিক পুলিশ, সাতক্ষীরা সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ লাইন্স এর চৌকস পুলিশ সদস্যদের সমন্বয়ে চালক এবং মোটর শ্রমিকদের মাঝে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা জনাব মির্জা সালাইউদ্দিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর এবং ওসি, ডিবি, সাতক্ষীরা।
“জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০” উপলক্ষে সড়কে দুর্ঘটনা কমাতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চালকদের ডোপ টেস্ট করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন ১২ জনের মধ্যে ৫ জনের ক্ষেত্রে ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় অর্থাৎ মাদকসেবী বলে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা সড়ক পরিবহন খাতকে মাদকসেবী মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ