সব
facebook apsnews24.com
ফাইলিংয়ে অনিয়ম বন্ধে সেন্ট্রাল ফাইলিং ব্যবস্থা নেয়া হবেঃ প্রধান বিচারপতি - APSNews24.Com

ফাইলিংয়ে অনিয়ম বন্ধে সেন্ট্রাল ফাইলিং ব্যবস্থা নেয়া হবেঃ প্রধান বিচারপতি

ফাইলিংয়ে অনিয়ম বন্ধে সেন্ট্রাল ফাইলিং ব্যবস্থা নেয়া হবেঃ প্রধান বিচারপতি

একজন আইনজীবী একই বিষয়ে আলাদা দুটি কোর্ট থেকে আসামি জামিন করানোর ঘটনায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘এ থেকে উত্তরণের একমাত্র পথই হচ্ছে সেন্ট্রাল ফাইলিং ব্যবস্থা কার্যকর করা।’

বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল আপিল বেঞ্চের কার্যক্রম শুরু হওয়ার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের একজন মেম্বার (আইনজীবী) একই বিষয়ে দুইটি কোর্ট থেকে জামিন করিয়েছেন। এর থেকে উত্তরণের একমাত্র পথই হচ্ছে সেন্ট্রাল ফাইলিং।’

সেসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মাই লর্ড সেন্ট্রাল ফাইলিং নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা চাই সেন্ট্রাল ফাইলিংয়ের ক্ষেত্রে যেন আইনজীবীরা চয়েস অফ কোর্ট-এর সুযোগটা পান।’

তখন প্রধান বিচারপতি বলেন, ‘দেখি আমারা (বিচারপতিরা) আগে বসে এবিষয়ে সিদ্ধান্ত নেব।’

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘মাই লর্ড, কোনো আইনজীবী যদি একই বিষয়ে একাধিক আদালতে অনিয়ম করে কোনো ফাইল করে- সেক্ষেত্রে আপনারা ব্যবস্থা নিতে পারেন।’

গত ৭ অক্টোবর ল’রিপোর্টার্স ফোরাম আয়োজিত শোকসভায় প্রধান বিচারপতি বলেছিলেন, ‘প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আমাকে বলেছিলেন, ‘‘সুপ্রিম কোর্টে একটা সেন্ট্রাল ফাইলিং সিস্টেম করেন। এটা যদি করেন তাহলে কোর্টের ৫০ শতাংশ অনিয়ম দূর হয়ে যাবে।’’ আমি বারের (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি) নেতৃবৃন্দকে বলেছি আপনারা যদি সেন্ট্রাল ফাইলিংয়ে আসেন; তাহলে বারের যে অনিয়ম আছে তার ৫০ শতাংশ চলে যাবে।’

ওইদিন প্রধান বিচারপতি আরো বলেন, ‘আমি আশা করবো বার (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি) মাহবুবে আলমের ইচ্ছাটা বাস্তবায়ন করবে। আর আমিও ব্যক্তিগতভাবে চাই সেন্ট্রাল ফাইলিং কার্যকর হোক। এটা যদি হয় তাহলে সুপ্রিম কোর্টের অনিয়ম ৫০ শতাংশ থাকবে না।’

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

বিচারকের বিরুদ্ধে একজন নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ

বিচারকের বিরুদ্ধে একজন নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

অবশেষে হচ্ছে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল

অবশেষে হচ্ছে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল

পরিবারের দাবি গ্রুপ টর্চারে মারা গেছে মেয়েটি

পরিবারের দাবি গ্রুপ টর্চারে মারা গেছে মেয়েটি

সাঈদ খোকনের দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

সাঈদ খোকনের দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ