অনলাইন ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা ষাইটধারের একটি মাত্র মাঠ যা বর্তমানে উপজেলার আম বাগান। আনুমানিক ২০১০ সালের দিকে এই হেলিপেড মাঠ কে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে আম বাগান করে। শত চেষ্টার পরেও মাঠ টি কে রক্ষা করা যায়নি। ষাইটধার গ্রামের সকলেই এই মঠে খেলাধুলা করতো। কিন্তু এখন সেই খেলাধুলার পরিবেশ আর নেই। একটি সুন্দর সমাজ ও মাদক মুক্ত সমাজ গড়তে খেলার মাঠের বিকল্প নেই।
মাঠ না থাকার কারনে খেলাধুলা বাদ দিয়ে ছেলেরা এখন মাদকের সঙ্গে সংযুক্ত হচ্ছে। তারা এখন খেলাধুলা করছে অনলাইনে। খেলাধুলা হিসেবে বেছে নিয়েছে ফ্রি ফায়ার, পাব্জি, ইত্যাদি মুঠোফোন গেইমস। যার কারনে নষ্ট হচ্ছে ছেলেদের উজ্জ্বল ভবিষ্যৎ। ঝুঁকে পড়ছে অপরাধ মূলক কর্মকান্ডে। এই হেলিপেড মাঠে জাতীয় দলের অনেক ফুটবলার, ক্রিকেটার খেলেছেন এবং তারা বর্তমানে দেশের নাম উজ্জ্বল করছেন। কিন্তু বর্তমানে আমাদের নিকলির ষাইটধারের যুবক সমাজ ধংসের দিকে ধাবিত হচ্ছে খেলার মাঠের অভাবে।
এ বিষয়ে নিকলীর খেলাপ্রিয় তরুণ নাইম উল হাসান রুদ্র বলেন, আমাদের গ্রামের জনসাধারণের প্রাণের দাবী আমদের খেলার মাঠ চাই, সুস্থ্য বিনোদনের সুযোগ চাই। এছাড়া হঠাৎ প্রশাসন এসে আমাদের মাঠটির উপর নিষ্টুর সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে যায়। তারা আসবে আবার চলে যাবে। এই ভাবে পার হয়ে গেছে ১০ টি বছর৷
উল্লেখ্য নিকলীবাসীরা উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানান, খেলার জন্য মাঠ টি ফিরিয়ে দেওয়ার জন্য। সেই সাথে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, নিকলী উপজেলার ক্রীড়া কর্তা ও মাননীয় এমপির নিকট বিনীত অনুরোধ করেছেন, দ্রুতই যেন খেলার মাঠের সুব্যবস্থা করে দেয়।
এবিষয়ে প্রশাসন বলেন, খেলার মাঠের বিষয়ে আমরা অতি দ্রুতই সুব্যবস্থা নিবো। কেননা করোনাকালে সুস্থ থাকতে খেলার মাঠের বিকল্প নেই।


