মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জ উপজেলায় সাধারণ কৃষকদের মাঝে ভিডিও প্রজেক্টেরের মাধ্যমে ফসলের রোগ বালাইয়ের সঠিক লক্ষণ ও প্রতিকারের করণীয় বিষয়ক ধারণা প্রদান করেন কৃষি অধিদপ্তর।
মঙ্গলবার কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজাই মাহমুদ মুন্না মীরগঞ্জ বাজারে ভিডিও প্রজেক্টেরের মাধ্যমে কৃষকদের মাঝে বিপিএইচ ও ব্যাকটেরিয়াল ব্লাইট বালাইয়ের সঠিক লক্ষণ ও ব্যাবস্থাপনা বিষয়ে সম্যক ধারণা প্রদান করেন। পাশাপাশি তিনি এনিয়ে সাংবাদিক ও কৌতুহলী কৃষকদের মাঝে ব্রিফিং দেন। অপরদিকে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ফরিদুল ইসলামও একই এজেন্ডা নিয়ে
একই সময়ে রামজীবন ইউনিয়নের ডোমেরহাট বাজারে ভিডিও প্রজেক্টেরের মাধ্যমে কৃষকদের ফসলের রোগ বালাই সম্পর্কে সচেতন করেন। এভাবে পর্যায়ক্রমে ১৫ টি ইউনিয়নে এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে। প্রত্যেকটি ইউনিয়নে ৩ টি করে মোট ৪৫ টি গুরুতপূর্ণ স্থানে এই ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানা গেছে । এসময় কৃষকবান্ধব কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজাই মাহমুদ মুন্না জানান, আমরা সব সময় কৃষকের পাশে আছি থাকব। এই আমাদের প্রত্যয়।


