তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন চলছে ভোট গ্রহণ। আজ ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা থেকে দলে দলে মহিলা পুরুষ ভোটারদের উপস্থিত ছিলো দেখার মতন।
উজিরপুর উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মুহাম্মদ আলী মদ্দিন’এর সাথে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি, সুষ্ঠু অবাদ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে পুলিশ, RAB, বিজিপি, আনসার’সহ নিরাপত্তা কর্মীদের উপস্থিতে ভোটারা সবান্ধবে ভোট দিচ্ছেন।
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জনপ্রিয় ছাত্রনেতা আবিদ আল হাসান সকালে নেতাকর্মীদের নিয়ে সেন্টারে উপস্থিত হয়ে ভোট দিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্য হলো নির্বাচন হবে অবাদ ও সুষ্ঠু। তার ঘোষণা মতে ভোট গ্রহণ চলছে সুষ্ঠু ও অবাদ ভাবে, তাতে আজ সাতলায় নৌকার পালে হাওয়া লেগেছে।
আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খায়রুল বাশার লিটন বলেন, সাতলা নৌকার ঘাটি, অবাদ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিপুল ভোটের ব্যবধানে নৌকার জয় নিশ্চিত হবে।
অন্যদিকে আনারস মার্কার সতন্ত্রপ্রার্থী সোহাগ মোল্লা অভিযোগ করে বলেন, ভোটারা ভয় ভিতির কারনে ভোট কেন্দ্রে উপস্থিতি কম।
অন্যদিকে ঘোরা মার্কার সতন্ত্রপ্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাস বলেন, ভোটার উপস্থিতি কম হলেও কোন জাল ভোট হচ্ছে না, ভোট গ্রহণ হচ্ছে সুষ্ঠ।


