তালহা জাহিদঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, সাতলার কৃতিসন্তান জনপ্রিয় ছাত্রনেতা আবিদ আল হাসান’কে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদ্য কমিটির সাংগঠনিক সম্পাদক করায় এক আনন্দ সভায় আবেগে আপ্লূত হয়ে বলেন” বাবা শুনলে আজ অনেক খুশি হতো! প্রতিদিনই বাবা বলতেন কমিটির খবর কি? আজ এই খুশির সময় বাবা নেই, এই বলে তিনি কেঁদে ফেলেন!, তার পিতা মরহুম আলহাজ্ব আবদুল মালেক মাষ্টার সাতলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী পরিবারের শেষ আশ্রয়স্থল ছিলেন।
এসময়ে তিনি বঙ্গবন্ধু কন্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, মাদার অফ হিউমিনিটি দেশরত্ন শেখ হাসিনা’র প্রতি গভির কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর ভাগ্নে, জননেতা আলহাজ্ব আবদুল হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, রবিশাল সিটি কর্পোরেশনের মেয়র যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শাহে আলম’সহ বরিশাল-উজিরপুরের সকল আওয়ামী নেত্রীবৃন্দের প্রতি গভির ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদ্য কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান’কে করায় সংবাদটি শোনা মাত্র বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দ সভা, দোয়া মিলাদ ও মিষ্টি বিতরণ করা হয়।
সেসময় জনপ্রিয় নেতা আবিদ আল হাসান’কে মিষ্টি খাইয়ে একের পর এক অভিনন্দন ও শুভেচছা জানান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আ’লীগের সাতলা উপ নির্বাচনের পরিচালনা কমিটির আহবায়ক পরিমল কুমার বাইন অনু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাকিম স্বর্নমাত, বিশিষ্ট সমাজসেবক ইন্জিঃ মাসুদ করিম, আসন্ন সাতলা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার লিটন, বীর মুক্তিযোদ্ধা সাবেক সনামধন্য চেয়ারম্যান মোঃ ফজলুল হক হাওলাদার এর ছেলে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ শাহিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি আনোয়ার হোসেন বালী, উজিরপুর ওর্য়াকাস পাটির সভাপতি ফয়জুল হক বালী ফারাহিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি প্রিয়লাল মন্ডল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহদাত উল ইসলাম সুমন, প্রয়াত জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আঃ খালেক আজাদ এর ছেলে মশিউর রহমান, ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিপ্লবী সম্পাদক আসাদ হাওলাদার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমান সবুজ বালী, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন বালী, সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদার, ইউপি সদস্য হামিদা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম’সহ প্রমূখ।
এসময়ে উপস্থিতি সকলে জরি রং মেখে জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জয় বাংলা… স্লোগান দিয়ে আনন্দ উল্লাস করেন।


