সব
facebook apsnews24.com
সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীর বিরুদ্ধে সাহিত্য উৎসবের কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ - APSNews24.Com

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীর বিরুদ্ধে সাহিত্য উৎসবের কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীর বিরুদ্ধে সাহিত্য উৎসবের কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিকভাবে সুপরিচিত সাহিত্য ও শিল্প উৎসব ‘হে ফেস্টিভ্যাল’ এর পক্ষ থেকে উপসাগরীয় এক শীর্ষ রাজপরিবারের সদস্যের বিরুদ্ধে তাদের একজন নারী কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ এনে এই ঘটনাকে “ন্যক্কারজনক লংঘন” বলে উল্লেখ করা হয়েছে।

হে উৎসবের সভাপতি, ক্যারোলাইন মিশেল বলেছেন শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান দেশটির সহিষ্ণুতা বিষয়ক মন্ত্রীর (মিনিস্টার ফর টলারেন্স) পদে যতদিন থাকছেন, ততদিন তারা আবুধাবিতে এই উৎসবের আয়োজন করা থেকে বিরত থাকবেন।

তাদের কর্মী কেইটলিন ম্যাকনামারা দাবি করেছেন শেখ নাহিয়ান এবছরের গোড়ার দিকে তার ওপর যৌন হামলা চালান এবং তিনি এর জন্য আইনি পদক্ষেপ নিচ্ছেন।

এই অভিযোগ অস্বীকার করেছেন ৬৯ বছর বয়সী শেখ নাহিয়ান।

লন্ডনের দ্যা সানডে টাইমস পত্রিকাকে ৩২ বছর বয়সী মিস ম্যাকনামারা জানিয়েছেন, তিনি যে হামলার অভিযোগ করছেন সেটি ঘটেছিল ১৪ই ফেব্রুয়ারি, প্রত্যন্ত অঞ্চলে একটি ব্যক্তিগত মালিকানার দ্বীপে এক আবাসিক অট্টালিকায়। আবুধাবিতে এবছর প্রথমবারের মত যে হে সাহিত্য ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল, ওই ঘটনার ১১ দিন পর তার উদ্বোধন হবার কথা ছিল। মিস ম্যাকনামারা ভেবেছিলেন ওই উৎসব নিয়ে কথা বলার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে।

মিস ম্যাকনামারা বলেন তার ওপর নির্যাতনের ওই ঘটনার পরপরই তিনি বিষয়টি তার চাকুরিদাতা প্রতিষ্ঠান এবং দেশটিতে দূতাবাসের কর্মকর্তাদের জানিয়েছিলেন। এবং ব্রিটেনে করোনাভাইরাস লকডাউন প্রত্যাহারের পর তিনি কেন্ট এলাকার পুলিশ স্টেশনে গিয়েও ঘটনাটি জানান।

সূত্রঃ ‍বিবিসি বাংলা

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ভারতে কৃষি আইন স্থগিত বহাল সুপ্রিম কোর্টে, কমিটি গঠন

ভারতে কৃষি আইন স্থগিত বহাল সুপ্রিম কোর্টে, কমিটি গঠন

বাইডেনের শপথ ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

বাইডেনের শপথ ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

‘দেখার কেউ নেই’ বলে বয়োবৃদ্ধ দম্পতির আত্মহত্যা!

‘দেখার কেউ নেই’ বলে বয়োবৃদ্ধ দম্পতির আত্মহত্যা!

ট্রাম্পকে অভিশংসনে ‘সম্মিলিত’ আক্রমণের ঘোষণা

ট্রাম্পকে অভিশংসনে ‘সম্মিলিত’ আক্রমণের ঘোষণা

মানবপাচার: মার্কিন আদালতে বাংলাদেশিকে কারাদণ্ড

মানবপাচার: মার্কিন আদালতে বাংলাদেশিকে কারাদণ্ড

ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু সোমবার

ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু সোমবার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ