সব
facebook apsnews24.com
বরিশালের বাকেররগঞ্জে কাফনের কাপড় পড়ে নির্বাচনী অফিসে বিএনপির প্রার্থী - APSNews24.Com

বরিশালের বাকেররগঞ্জে কাফনের কাপড় পড়ে নির্বাচনী অফিসে বিএনপির প্রার্থী

বরিশালের বাকেররগঞ্জে কাফনের কাপড় পড়ে নির্বাচনী অফিসে বিএনপির প্রার্থী

বিশেষ প্রতিবেদক : বাকেরগঞ্জের কলসকাঠীতে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে কাফনের কাপড় পরে নির্বাচনী অফিসে অবস্থান করছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন হাওলাদার।

রবিবার (১৮ অক্টোবার) সকাল আটটা থেকে (এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা ৪ টা) তিনি একাই ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অবস্থান করছেন। আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচনের দিন পর্যন্ত তিনি তার কার্যক্রম চালিয়ে যাবেন বলে সাংবাদিকদের জানান।

বিএনপির নির্বাচনী অফিসে শনিবার হামলা ও ভাংচুর চালিয়ে ওই রাতেই আওয়ামীলীগ প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারের লোকজন নিজেরাই আওয়ামীগ অফিস ভাংচুর করে বিএনপির শতাধিক নেতা কর্মীর নামে থানায় অভিযোগ দিলে অনেকেই ফের হামলার আতংকে এলাকা ছাড়া থাকায় রবিবার একাই বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন হাওলাদার নির্বাচনী কার্যালয়ে আসেন।

সরেজমিনে জানা যায়, শনিবার বিকেল ৫ টায় বাকেরগঞ্জের কলসকাঠীতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর করে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় বিএনপি ও যুবদলের ৫ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন বিএনপির প্রার্থী শওকত হোসেন হাওলাদারের বড় ছেলো কামাল হাওলাদার (৪৪), ভাই শমসের হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম (২৮), ভাইপো রাজা হাওলাদার (২৫), আরিফ তালুকদার (২২) ও সোহাগ (৩২)। এ ঘটনার প্রতিবাদে শনিবার রাতেই তাৎক্ষনিক বিএনপির প্রার্থী শওকত হোসেন হাওলাদার তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আগামী ২০ অক্টোবর কলসকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন।
এ উপ-নির্বাচনে তিনি ধানের শীষের প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ছেন। কলসকাঠী ইউনিয়নবাসী এ নির্বাচনে তাকে ধানের শীষে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন। তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামীলীগ প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার ও তার কর্মী-সমর্থকরা দিশেহারা। যে কারনে শনিবার উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের বহিরাগত ২-৩ শতাধিক নেতা-কর্মী লাঠিসোটা নিয়ে কলসকাঠী বাজারে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এতে তাদের ৫ জন নেতা-কর্মী আহত হয়।

বিএনপি প্রার্থী শওকত হোসেন হাওলাদার সংবাদ সম্মেলনে আরও বলেন, তারা শুধু বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা করেই ক্ষান্ত হয়নি।কলসকাঠী ইউনিয়ম বিএনপির ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির তালুকদারের ঔষধের ফার্মেসী, ইউনিয়ন স্বেচ্চাসবক দল সাংগঠনিক সম্পাদক খোকন আকনের দোকান, বিএনপি নেতা হারুনের মুরগীর দোকান, তৈয়বের চালের দোকান, যুবদল নেতা লিটনের চায়ের দোকানে হামলা চালিয়েছে ভাংচুর ও মালামাল লুটপাট করেছে। তিনি আরও বলেন, এ ঘটনাকে ভিন্নখাতে নিতে আওয়ামীলীগ প্রার্থী তাদের দলীয় অফিস ভাংচুর করে বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেয়ার অপচেষ্টা করছে।

বিএনপি প্রার্থী শওকত হোসেন হাওলাদার এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ২০ অক্টোবরের নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের দাবি জানান।

অপরদিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার এ অভিযোগ অস্বীকার করে বলেন, শনিবার বিএনপির লোকজন ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ভাংচুর করেছে। সবকিছু মিলিয়ে বাকেরগঞ্জের কলসকাঠীতে উপ-নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে ফের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। শনিবার রাতের সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

  • 56
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ