তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচেনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও উজিরপুর মডেল থানার পস্তুতি সম্পন্ন প্রায়।
আজ ১৮ অক্টোবর রবিবার দুপুরে উজিরপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার বি এন খান ডিগ্রি কলেজে হল রুমে সাতলা উপ নির্বাচন ২০২০ উপলক্ষে ভোট গ্রহণ কর্মকতাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়
বক্তব্য শুনতে এখানে ক্লিক করুন
এসময়ে উপস্থিতি ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম। তিনি বলেন, শতভাগ সুষ্ঠু অবাদ নির্বাচের লক্ষে নির্বাচন কমিশন সর্বত্র প্রস্তুত।
উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আলী মদ্দিন বলেন, সুষ্ঠু ও অবাদ নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনের উদ্যোগে সকল রিটার্নিং কর্মকর্তা ও ভোট গ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে প্রশিক্ষণ চলছে, আশা করি ত্রুটি মুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান বলেন, ” সাতলা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনকে কেন্দ্র করে উজিরপুর থানা পুলিশের অবস্থান জিরো ট্রলারেন্স। নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, RAB, বিজিবি, ডিবি’ সহ একাধিক আইন শৃঙ্খলা বাহিনীর মোট শতাধিক সদস্য কাজ করবে।


