সব
facebook apsnews24.com
পটুয়াখালীর মহিপুর থেকে অস্ত্রসহ ০২ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। - APSNews24.Com

পটুয়াখালীর মহিপুর থেকে অস্ত্রসহ ০২ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

পটুয়াখালীর মহিপুর থেকে অস্ত্রসহ ০২ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধিঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, প্রতারকচক্র, হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল অদ্য ১৭ অক্টোবর ২০২০ তারিখ পটুয়াখালী জেলার মহিপুর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত ০০.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন একটি মাছের আড়ৎ এর সামনে কতিপয় ব্যক্তি সন্ত্রাসী কর্মকান্ড সংগঠনের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ১৭ অক্টোবর ২০২০ তারিখ আনুমানিক রাত ০০.৫৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ সোহাগ জোমাদ্দার(৩০), পিতা- মোঃ এছহাক জোমাদ্দার সাং-সুধীরপুর, পোঃমহিপুর, থানা- মহিপুর, জেলা- পটুয়াখালী,২। মোঃ ফারুক খন্দকার(৫০), পিতা-মৃত সফদার খন্দকার, সাং-সুধীরপুর, পোষ্ট-মহিপুর, থানা- মহিপুর, জেলা- পটুয়াখালী বলে জানায়। স্থানীয় ব্যক্তি বর্গের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে তাদের হেফাজতে অস্ত্র ও গুলি রক্ষিত আছে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয় কর্তৃক নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উক্ত আড়ৎ ঘরের চৌকির মধ্যে তোষোকের নিচে রাখা (১) ০২ (দুই) টি ওয়ান শুটারগান, (২) ০২ (দুই) রাউন্ড কার্তুজ, (৩) ০১ (এক) টি বিদেশী রিভলবার, (৪) ০৮ (আট) রাউন্ড গুলি এবং (৫) ০২ (দুই) টি চাপাতি উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিসি-১ এর ডিএডি মোঃ মোক্তার হোসেন বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ