সব
facebook apsnews24.com
করোনায় দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যু - APSNews24.Com

করোনায় দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যু

করোনায় দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।

কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গনমাধ্যমকে তিনি জানান, দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন।

আলীমুজ্জামান আরও বলেন, সাত থেকে আটদিন আগে জালাল আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তার শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

মৃতদেহ কী করা হবে এমন প্রশ্নের জবাবে কুয়েত মৈত্রী হাসপাতালের এই প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম এখানে আছেন। করোনায় আক্রান্ত রোগীদের লাশের ব্যাপারে তিনিই সিদ্ধান্ত নেন। তিনি দুদকের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

দুদকের সহকারী পরিচালক জাহিদ কালামও গনমাধ্যমকে জালালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জালালের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

এপিএস/০৬এপ্রিল/এমআর/টিএসআর

  • 195
    Shares

আপনার মতামত লিখুন :

উজিরপুরে মুক্তিযোদ্ধা ফলক  ও ভবনের ভিত্তি স্থাপনে এমপি শাহে আলম

উজিরপুরে মুক্তিযোদ্ধা ফলক ও ভবনের ভিত্তি স্থাপনে এমপি শাহে আলম

কলারোয়া প্রেসক্লাবে নজরুলের সংবাদ সম্মেলন

কলারোয়া প্রেসক্লাবে নজরুলের সংবাদ সম্মেলন

সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্ত পত্রিকা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্ত পত্রিকা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সফল মাতা পদক সম্মাননায় ভূষিত পবা’র সাংবাদিক দিনারের মা

সফল মাতা পদক সম্মাননায় ভূষিত পবা’র সাংবাদিক দিনারের মা

উজিরপুরে মশাং থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

উজিরপুরে মশাং থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগের উন্নয়ন প্রচারে সভাপতি ও সাধারণ সম্পাদক

বাঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগের উন্নয়ন প্রচারে সভাপতি ও সাধারণ সম্পাদক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ