সব
facebook apsnews24.com
জিয়া পরিষদ থেকে বহিষ্কার হলেন ইবি'র দুই শিক্ষক - APSNews24.Com

জিয়া পরিষদ থেকে বহিষ্কার হলেন ইবি’র দুই শিক্ষক

জিয়া পরিষদ থেকে বহিষ্কার হলেন ইবি’র দুই শিক্ষক

প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়

জিয়া পরিষদ থেকে বহিষ্কার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষক। তারা হলেন- লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মতিনুর রহমান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এএসএম সরফরাজ নেওয়াজ। সংগঠনের নীতি-আদর্শ বিরোধী কর্মকাণ্ড এবং সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্য মতে, সম্প্রতি জিয়া পরিষদ থেকে বেরিয়ে ‘সাদা দল’ নামে একটি নতুন দল গঠন করেন অধ্যাপক মতিন ও অধ্যাপক নেওয়াজ। এতে ২৬ জনকে প্রাথমিক সদস্য উল্লেখ করেন তারা। গঠনের পরপরই একাধিক শিক্ষকের অনুমতি ছাড়াই তাদের নাম ব্যবহারের অভিযোগ উঠে। এর কিছুদিন পর ১৭ জন সদস্য নিয়ে জিয়া পরিষদ থেকে পদত্যাগ করেন তারা। এতেও একই অভিযোগ উঠে। বিষয়টি জানাজানি হলে গত ২৮ সেপ্টেম্বর জিয়া পরিষদ ভার্চুয়াল সাধারণ সভা করে এবং সর্বসম্মতিক্রমে ৩০ সেপ্টেম্বর অধ্যাপক মতিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

১৫ কার্যদিবসের মধ্যে তাকে যথাযথ জবাব দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে ১৬ অক্টোবর জিয়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় তাদেরকে বহিষ্কারের সিন্ধান্ত নেয়া হয়। একইদিন সাদা দলের সদস্য সচিব হিসেবে থাকা অধ্যাপক সরফরাজ নেওয়াজকেও বহিষ্কার করা হয়।

  • 14
    Shares

আপনার মতামত লিখুন :

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবিতে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা শুরু

ইবিতে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা শুরু

সেবা ছাড়াই ফি নেওয়া অযৌক্তিক: ইবি ছাত্র ইউনিয়ন

সেবা ছাড়াই ফি নেওয়া অযৌক্তিক: ইবি ছাত্র ইউনিয়ন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ