সব
facebook apsnews24.com
যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব - APSNews24.Com

যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব

যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব

ইবি প্রতিনিধি-
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাব। শনিবার দুপুরে সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুমায়ুন কবীর জীবনকে আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের আশিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- ইংরেজি বিভাগের বিমল রায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ফারজানা ইসলাম মাহী ও আখিঁ খানম, লোক প্রশাসন বিভাগের আব্দুল করিম ও মুতাসিম বিল্লাহ রিয়াদ, আইন বিভাগের শিহাব উদ্দীন।
এছাড়া আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আজাহারুল ইসলাম ও তাহমিদ হাসান শোভন, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্ট্যাডিজ বিভাগের পল্লব আহমেদ সিয়াম, উন্নয়ন অধ্যয়ন বিভাগের আঁখি আলমগীর, তাহমিদ আহমেদ আসিফ ও মোজাম্মেল হোসেন রুম্মান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আবু তালহা আকাশ।

এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক হুমায়ুন কবীর জীবন জানান, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠা করা ছিল দীর্ঘদিনের দাবি। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রুপান্তরিত করতে এ ক্লাব আশা জাগানিয়া ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। এছাড়া খুব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।’

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ