সব
facebook apsnews24.com
সাতক্ষীরা জেলা পুলিশের নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ - APSNews24.Com

সাতক্ষীরা জেলা পুলিশের নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ

সাতক্ষীরা জেলা পুলিশের নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ এই হোক অঙ্গিকার, নারী নির্যাতন নয় আর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর থানা হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বাংলাদেশ পুলিশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি দেশ ও দেশের জনগণের সেবা ও কল্যাণে ভূমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা পুলিশের নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ একটি মহতী উদ্যোগ। আমরা সবাই যদি সতর্ক ও সজাগ থাকি তাহলে সহিংসতা প্রতিরোধ সম্ভব হবে। যারা দেশের কল্যাণ চায়না তারা ১৯৭১ সাল থেকে আজ অবধি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী করতে বিভিন্নভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। সকলকে তার নিজ নিজ বাড়ির পাশের মানুষটি কি করছে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে সকল প্রকার সহিংসতা প্রতিরোধ করা সহজ হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) মীর্জা সালাহ্ উদ্দিন আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরাকহ প্রমূখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী আকলিমা ইসলাম লিমা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ডিবি’র অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার তদন্ত ওসি বোরহান উদ্দিন, ওসি অপারেশন বিপ্লব কান্তি, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সুলেখা দাস, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, দপ্তর তহমিনা ইসলামসহ জেলা পুলিশের সদস্য ও জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাব ইন্সপেক্টর হাজ্জাজ মাহমুদ।

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ