সব
facebook apsnews24.com
আজ লালন সাঁই এর ১৩০তম তিরোধান দিবস, আখড়াবাড়িতে হচ্ছে না কোন অনুষ্ঠান - APSNews24.Com

আজ লালন সাঁই এর ১৩০তম তিরোধান দিবস, আখড়াবাড়িতে হচ্ছে না কোন অনুষ্ঠান

আজ লালন সাঁই এর ১৩০তম তিরোধান দিবস, আখড়াবাড়িতে হচ্ছে না কোন অনুষ্ঠান

আব্দুম মুনিব, কুষ্টিয়াঃ আজ পহেলা কার্তিক বাউল সম্রাট লালন সাঁই এর ১৩০তম তিরোধান দিবস তথা মৃত্যুবার্ষিকী। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে এ দিনে লালন স্মরণোৎসব ও মেলা হয়ে থাকে বহু বছর ধরে। তবে মহামারী করোনা এবার সেই অনুষ্ঠান এবার হচ্ছে না। লালন একাডেমী এ স্মরণোৎসব ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। তবে তিরোধান দিবসের সব অনুষ্ঠান বাতিল করলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তানুরাগী দর্শনার্থীরা অবস্থান নিয়েছেন মাজারের বাইরে আশপাশের এলাকায়। এদিকে মাজারের মুল ফটকে তালা ঝুলিয়ে দেয়ায় ভক্তানুরাগী ও দর্শনার্থীদের ক্ষোভের অন্ত: নেই। সীমিত পরিসরে হলেও অন্ত:ত সাধুসঙ্গ আয়োজনের দাবি করেন বাউলরা।

বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক সাধক পুরুষ লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকে লালনের অনুসারীরা প্রতি বছর ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে আসছেন। প্রতিবার তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় সাঁইজির ধামে বসে হাজারো ভক্তানুরাগীদের মিলন মেলা।

কয়েকদিন আগে থেকেই দূর-দুরান্ত থেকে লালন ভক্তরা এসে একাডেমি ভবনের নিচতলার পুরো মেঝে জুড়ে আসন পেতে বসতেন। আর উৎসবের দিনগুলোতে তো আখড়াবাড়ির আঙ্গিনা ছাড়িয়ে মরা কালী নদীর পাড় অব্দি বিস্তীর্ণ জায়গা জুড়ে হাট বসতো বাউল সাধুদের। তবে এবারের দৃশ্যপট আলাদা, পুরো আখড়াবাড়ি জুড়ে সুনশান নিরবতা। আখড়া বাড়ির প্রধান ফটকে ঝুলছে তালা। কারণ, করোনা পরিস্তিতিতে লালন একাডেমী কর্তৃপক্ষ এক সভায় এবারের তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল করে দেন। তাই এবার সহজ মানুষদের মহা সম্মিলন হচ্ছেনা। হচ্ছে না গুরু শিষ্যের ভাবের আদান প্রদান। আত্মশুদ্ধির মাধ্যমে মুক্তির পথ খুঁজে বেড়ানো মানুষগুলো এবারের তিরোধান দিবসে সাঁইজিকে স্মরণ করবে করবে নিজ নিজ ধামে।

এদিকে অনুষ্ঠানিকতা বাতিল করে মাজারের মুল ফটকে তালা ঝুলিয়ে দেয়ায় ক্ষোভের অন্ত: নেই ভক্তানুরাগী ও দর্শনার্থীদের। বাউল সাধুদের চাওয়া লালন একাডেমি’র উচিৎ ছিল সীমিত পরিসরে হলেও সাধু সঙ্গের ব্যবস্থা করা।

বর্তমানে লালন সাঁইজির সবচেয়ে বয়স্ক অনুসারী ফকির নহির উদ্দিন সাঁই বলেন, আমাদের মনে অনকে ব্যাথা, কারণ গত ৪০ বছর ধরে সাঁইজির তিরোধান দিবসে আখড়াবাড়িতে কটা দিন কাটিয়ে আসি। ভাবের আদান প্রদানে সাঁতার কাটি। কিন্তু এবার সেটি করতে পারছি না। তিনি বলেন, লালন মতাদর্শের মূল মন্ত্র হলো মানব কল্যান। তাই মহামারির মধ্যে মানব কল্যাণের কথা চিন্তা করেই আমার নিজেদের মনকে প্রবোধ দিচ্ছি। তবে নিজস্ব ধামে ছোট পরিসরে সাঁইজির তিরোধান দিবস পালন করবেন বলেন জানান প্রবীণ এ বাউল।

এদিকে করোনার কারণে লালন মাজার প্রাঙ্গনে প্রবেশ দ্বারে ঝুলছে তালা। তাই লালন মাজার প্রাঙ্গনে সাঁইজির বানী পরিবেশন করে যারা দিনাতিপাত করতো তাদের পেটেও লাগানো রয়েছে তালা। দীর্ঘদিন সাঁইজির মাজার প্রাঙ্গন বন্ধ থাকায় তারা রয়েছে অনাহারে অর্ধাহারে। এমতবস্থায় তারা সরকারের কৃপা দৃষ্টি কামনা করেছেন।

কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, করোনার কারণে লালন তিরোধান দিবসের সব আয়োজন বাতিল করা হয়েছে। এজন্য লালন ভক্ত ও অনুসারীদের কাছে ক্ষমা চেয়েছেন আখড়াবাড়ির সভাপতি আসলাম হোসেন।

আব্দুম মুনিব
কুষ্টিয়া

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ