সব
facebook apsnews24.com
এমপি হয়েছি গলাবাজি করার জন্য নয় - এমপি শাহে আলম - APSNews24.Com

এমপি হয়েছি গলাবাজি করার জন্য নয় — এমপি শাহে আলম

এমপি হয়েছি গলাবাজি করার জন্য নয় — এমপি শাহে আলম

তালহা জাহিদঃ বরিশাল ২ আসনের( উজিরপুর- বানারীপাড়া) সংসদ সদস্য ও সাবেক বাংলাদেশে ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, নব্বইয়ের সৈরাচার বিরোধী আন্দোলনের মুখপাত্র, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অতন্ত আস্থাভাজন নেতা আলহাজ্ব মোঃ শাহে আলম বলেন, এমপি হয়েছি গলাবাজি করার জন্য নয়, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জনগণের উন্নয়ন করার জন্য।

দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উজিরপুর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী ১৭ হাজার ৫ জন অসহায় গৃহহীনদের মাঝে দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ ভবনের একযোগে উদ্বোধন করেছেন। এ উপলক্ষে ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। উপস্থিত ছিলেন ওটরা ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন, বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম, বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান সরোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য আরঙ্গ জাদব,’সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে নবনির্মিত বাসগৃহ হস্তান্তর করেন মোঃ শাহে আলম এমপি।

বেলা ১২টায় উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের তাছলিমা বেগমের বাসগৃহ হস্তান্তরের মধ্য দিয়ে উপজেলার ২০টি বাসগৃহ হস্তান্তর হয়েছে।

২০১৯-২০ অর্থবছরের টিআর কর্মসূচীর আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ঘরপ্রতি ২ লক্ষ ৯৯ হাজার ৮শত ৬০ টাকা ব্যয়ে দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করা হয়।

পরে মাননীয় সাংসদ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেত্রীবৃন্দদের সাথে নিয়ে বেলা সাড়ে ১২টায় উপজেলার শিকারপুর বাজার উন্নয়ন প্রকল্প (বরাদ্ধ ২ কোটি টাকা) এর শুভ উদ্বোধন করেন, এরপরে উপজেলার বরাকোঠা ইউনিয়নের শেরেবাংলা বাজার- ওটরা বাজার( আলী হাওলাদারের বাড়ির সামনে) একটি ব্রিজ উদ্বোধন করেন। সেসময় উপস্থিত ছিলেন বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শাহিন হাওলাদার, সাতলা ইউনিয়নে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আাসাদ হাওলাদার’সহ প্রমূখ।

এরপরে বেলা দেড়টার দিকে মাননীয় সাংসদ মোঃ শাহে আলম উপজেলার শোলক ইউনিয়নে পশ্চিম রামেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন’এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সেসময় উপস্থিত ছিলেন শোলক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল হালিম সরদার, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ সাইফুরর রহমান কুদ্দুস ফকির, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, আ’লীগ নেতা আজিজ সিকদার, যুবলীগের সাধারণ সম্পাদক আলাল দেওয়ান, ইউপি সদস্য রবিউল ‘সহ প্রমুখ।

এরপরে বেলা ২ টায় উপজেলার মাননীয় সাংসদ ওটরা ইউনিয়নের মশাং বাজার সংলগ্ন মশাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সেসময় উপস্থিত ছিলেন ওটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহদাত হোসেন, সাতলা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল বাশার লিটন, উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন, মশাং বাজার কমিটির সাধারণ সম্পাদক আলী হায়দার খান, ইউপি সদস্য খন্দকার ইবনে মিজান, শ্যমল বালী, সবুর তালুকদার, মহিলা ইউপি সদস্য মোসা. দিলুফা আক্তার, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ ফেরদৌস খান, শাহিন বেপারী, মেহেদী খান, শাহদাত খান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা পারভেজ খান, ওলিদ সিকদার’ সহ প্রমূখ।

পরিশেষে মাননীয় সাংসদ মোঃ শাহে আলম বলেন, “এমপি হয়েছি গলাবাজি করার জন্য নয়, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের উন্নয়ন করার জন্য”।

  • 30
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ