সব
facebook apsnews24.com
নরসিংদীতে টেক্সটাইল মিল ও তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড - APSNews24.Com

নরসিংদীতে টেক্সটাইল মিল ও তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে টেক্সটাইল মিল ও তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে টেক্সটাইল মিল ও তুলার গোডাউন দুটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সদর উপজেলার মাধবদীর গদাইরচরের সোহান টেক্সটাইল মিল ও হাজীপুরে একটি তুলার গোডাউনে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট ও শ্রমিকদের সিগারেটের আগুন থেকে এই দুটি অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

নরসিংদী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক সকাল ১০টার দিকে সদর উপজেলার মাধবদী থানার গদাইরচরে সোহান টেক্সটাইলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে তাদের সাথে নরসিংদী আরো একটি ইউনিট গিয়ে যুক্ত হয়ে মোট ৩টি ইউনিট সম্মিলিত ভাবে ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরটি বেলা ১২টায় হাজীপুর দক্ষিণপাড়ায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবরে নরসিংদী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে দুটি অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষনিক ক্ষয়-ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস বিভাগ।

নরসিংদী ফায়ার সাভির্স এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাধবদীর সোহান ট্রেক্সটাইল মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট ও হাজীপুরে তুলার গোডাউনে শ্রমিকদের জ্বলন্ত সিগারেট থেকে আগুন সূত্রপাত ঘটতে পারে। এখনো পযর্ন্ত ক্ষতির পরিমাণ জানা যায়নি।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ