সব
facebook apsnews24.com
বরগুনার বদরখালী ইউপি সদস্য মিরাজ খান স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত - APSNews24.Com

বরগুনার বদরখালী ইউপি সদস্য মিরাজ খান স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত

বরগুনার বদরখালী ইউপি সদস্য মিরাজ খান স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত

বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মিরাজ খানের বিরুদ্ধে নিজ ঘরবাড়ি পুকুর বাগান থাকার পরও নিজের স্ত্রীকে ভূমিহীন দেখিয়ে সরকারি ঘর বরাদ্দ নেয়া ও সরকারি বিভিন্ন সহায়তা দেয়ার নাম দিয়ে সাধারণ জনগণের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয় এবং জেলা প্রশাসক বরগুনা বর্ণিত ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। জানা যায় ইউপি সদস্যর দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, অভিযুক্ত ইউপি সদস্য মিরাজ খান কর্তৃক সংঘটিত অপরাধ মূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী জেলা প্রশাসক বরগুনা এর সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ৫ ই অক্টোবর ২০২০ইং প্রজ্ঞাপনে জনস্বার্থে উল্লিখিত ইউপি সদস্যর তার স্বীয় পদ সাময়িক বরখাস্ত করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ থাকে যে, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(৪)(খ) ধারার অপরাধে ইউপি সদস্যর পথ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবেনা তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, বরগুনা এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। এমতাবস্থায়, ১১অক্টোবর ২০২০ইং বরগুনা সদর উপজেলা নিবার্হী অফিসারের স্বাক্ষরিত ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনার নিমিত্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৩) উপ-ধারা (১) অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ