সব
facebook apsnews24.com
ধর্ষন মামলার বিচার দ্রুত করা সম্ভব - APSNews24.Com

ধর্ষন মামলার বিচার দ্রুত করা সম্ভব

ধর্ষন মামলার বিচার দ্রুত করা সম্ভব

ধর্ষন মামলার বিচার দ্রুত করা সম্ভব…
….বিচারক নুরে আলম

জিয়াউল কবীর,
(রাজশাহী ব্যুরো): একজন ভিকটিম তার মায়ের কাস্টডিতে দেয়ার আবেদন নিয়ে আসায় নথী পর্যালোচনায় দেখি ভিকটিম ৪/১০/২০২০ তারিখে ধর্ষিত হয়েছে।আসামী তৎক্ষণাৎ গ্রেফতার হয়েছে। ৫/১০/২০২০ তারিখে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমি আই, ও,কে ডেকে বললাম দ্রুত প্রতিবেদন দিন। সে বলল মেডিকেল রিপোর্ট পেলে সে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে পারবে। সাথে সাথে ভিকটিমের মেডিকেল করা ডাক্তার ও সিভিল সার্জনকে রিপোর্ট প্রস্তুত করে জমা দিতে বললে গত ০৯/১০/২০২০ তারিখে মেডিকেল রিপোর্ট দাখিল করে। আই ও অন্যান্য কাজ শেস করে ঘটনার ৭ দিন পর ১১/১০/২০২০ তারিখে এই মামলার প্রতিবেদন দাখিল করে। ম্যাজিস্ট্রেট সকল কিছু করে ১১/১০/২০২০ তারিখে নথি আমার আদালতে পাঠালে আমি আসামীর উপস্থিতিতে সি এস গ্রহন করে আসামীর বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে ১২/১০/২০২০ তারিখ চার্জ গঠনের জন্য রাখি। আজ বাদী ও আসামীর উপস্থিতিতে চার্জ গঠন করে আগামী ১৩/১০/২০২০ তারিখ সাক্ষীর জন্য রাখা হয়েছে। বাদীকে তার সকল সাক্ষী আগামীকাল আনার জন্য বলা হয়েছে। একই সাথে ইমেইলে সাক্ষীর সমন প্রেরন করা হয়েছে। আশা করি আগামী দুই/তিন দিনে সকল সাক্ষী নিয়ে ১৮/১০/২০২০ অথবা ১৯/১০/২০২০ তারিখের মধ্যেই ঘটনার শুরু থেকে ১৫ দিনের মধ্যে ধর্ষন মামলার রায় দিতে পারব। সকলের দোয়া চাই রেকর্ড সময়ের মধ্যে মামলা শেষ করতে।
আদালত: বাগেরহাট

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

সাড়ে ৪৮ হাজার শিক্ষকের ‘টাইম স্কেল’ রিট-এর মামলা নিষ্পত্তির নির্দেশ

সাড়ে ৪৮ হাজার শিক্ষকের ‘টাইম স্কেল’ রিট-এর মামলা নিষ্পত্তির নির্দেশ

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ