সব
facebook apsnews24.com
বিষখালী নদীর মোহনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার - APSNews24.Com

বিষখালী নদীর মোহনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

বিষখালী নদীর মোহনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

মোঃ রাসেল হোসাইন বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদের মোহনা থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২১টি অস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করেছে। মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালিয়ে মাছের ককসেট থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান জানান, সুন্দরবনসহ পাথরঘাটা উপকূলীয় এলাকায় একটি চক্র ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় অবস্থান করি আমরা।

পরে কোস্টগার্ড সন্দেহজনক একটি ট্রলারকে ধাওয়া দিলে লালদিয়ার চর নামক স্থানে একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ওই ট্রলারে মাছের ককসিটের ভিতর বরফ থেকে ৭টি দেশীয় পিস্তল ১৪টি একনলা বন্দুক (পাইপগান) ও ১০টি ছুরি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কোস্টগার্ডের টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা একটি ডাকাত দল ডাকাতি করার জন্যই সঙ্গবদ্ধ হচ্ছিল। ট্রলার ও অস্ত্র পুলিশে হস্তান্তর করা হবে।

  • 14
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ