সব
facebook apsnews24.com
প্রতিবছর কুমারী মেয়ে বিয়ে করেন রাজা! - APSNews24.Com

প্রতিবছর কুমারী মেয়ে বিয়ে করেন রাজা!

প্রতিবছর কুমারী মেয়ে বিয়ে করেন রাজা!

আগের দিনে রাজা–বাদশাহদের একাধিক স্ত্রী থাকত। এটাই হয়তো নিয়ম ছিল। তবে এখনো বিশ্বে এমন দেশ আছে, যেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত। প্রজারাও চলে রাজার নির্দেশে। এমনকি সেখানে রয়েছে এক অদ্ভুত নিয়ম।

সেখানে জাকজমকপূর্ণভাবে রাজা প্রতিবছর একজন ‘কুমারী’ মেয়েকে বিয়ে করেন। এমনকি বিয়ের জন্য কুমারী মেয়েদের বিশেষ প্যারেডের আয়োজন করা হয় রাজকীয়ভাবে। অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা সত্য।

জানা যায়, দক্ষিণ আফ্রিকা এবং মোজাম্বিকের সীমান্তে অবস্থিত ছোট্ট একটি দেশ ‘সোয়াজিল্যান্ড’। সেখানে রাজতন্ত্র রয়েছে। কারণ সেখানকার শাসনভারও রয়েছে একজন রাজার হাতে।

দেশটির ইতিহাস বলছে, ১৯৪০ সাল থেকে সে দেশে চলে আসছে এমন নিয়ম। বিয়ের আগে মেয়েদের কুমারিত্ব বাঁচাতে এবং আরও কিছু কারণে এ নিয়ম চালু হয়েছিল।

বর্তমানে সে দেশের রাজা ‘কিং এমসাতি তৃতীয়’। ১৯৮৬ সালে ১৮ বছর বয়সে রাজা হন তিনি। তারপর থেকে প্রতিবছরই একজন কুমারী মেয়েকে বিয়ে করছেন তিনি। এরমধ্যে তিন স্ত্রীকে তালাকও দিয়েছেন। এমনকি ৩০ জনেরও বেশি সন্তান রয়েছে তার।

প্রশ্ন হচ্ছে, কীভাবে রানিকে বেছে নেন রাজা? নিয়মানুযায়ী দেশের সব কুমারী মেয়েকে প্রথমে নিয়ে যাওয়া হয় রানিদের থাকা জায়গা লুদজিদিনি রয়্যাল রেসিডেন্সে। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় এনগাবিজদিনি রয়্যাল রেসিডেন্সে।

পরবর্তীতে এমবাবানের রয়্যাল প্যালাসে আয়োজন করা হয় বর্ণাঢ্য প্যারেডের। সেখানে কুমারিত্বের প্রতীক হিসেবে ছুরি হাতে অংশ নেন কুমারী মেয়েরা।

তারা অনুষ্ঠান দেখতে আসা অতিথি এবং রাজার সামনে পদযাত্রায় অংশ নেন। এরপর রাজা তাদের মধ্য থেকে একজনকে নতুন রানি হিসেবে বেছে নেন। অবিশ্বাস্য মনে হলেও পুরো দেশের মানুষ বেশ উৎসাহের সঙ্গে যোগ দেয় এ অনুষ্ঠানে।

  • 23
    Shares

আপনার মতামত লিখুন :

“আমার অনুভবে,অনুসরণে বঙ্গবন্ধু”

“আমার অনুভবে,অনুসরণে বঙ্গবন্ধু”

এক উপকূলীয় মানবিক যোদ্ধার গল্প

এক উপকূলীয় মানবিক যোদ্ধার গল্প

মানবতার কল্যাণে বিজয়ের ইতিহাস স্মরণীয় হোক

মানবতার কল্যাণে বিজয়ের ইতিহাস স্মরণীয় হোক

জননেতা লোকমানের রাজনৈতিক জীবন

জননেতা লোকমানের রাজনৈতিক জীবন

২৮ বছরে বাউবি: দুরশিক্ষণের রোল মডেল

২৮ বছরে বাউবি: দুরশিক্ষণের রোল মডেল

দিনমজুর রইচউদ্দীন বয়োবৃদ্ধ, কর্মহীন হয়ে মানবেতর অবস্থায়

দিনমজুর রইচউদ্দীন বয়োবৃদ্ধ, কর্মহীন হয়ে মানবেতর অবস্থায়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ