সব
facebook apsnews24.com
উজিরপুর সাতলায় উপ নির্বাচনে নৌকার উঠান বৈঠক অনুষ্ঠিত - APSNews24.Com

উজিরপুর সাতলায় উপ নির্বাচনে নৌকার উঠান বৈঠক অনুষ্ঠিত

উজিরপুর সাতলায় উপ নির্বাচনে নৌকার উঠান বৈঠক অনুষ্ঠিত

তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে আসন্ন ২০ শে অক্টোবর উপ নির্বাচন কেন্দ্র করে ৮ ও ৯ নং ওর্য়াডে ১২ অক্টোবর সোমবার বিকালে আ’লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খায়রুল বাশার লিটন’র পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপ নির্বাচনে আওয়ামী লীগের পরিচালনা কমিটির আহবায়ক পরিমল বাইন’ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়নের কৃতিসন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান। প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, প্রতন্ত বিলাঞ্চল এখন আর সেই আগের মতন নেই, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ছোয়ায় উত্তর উত্তর এগিয়ে যাচ্ছে সমগ্র বাংলাদেশ। তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, ” নৌকায় ভোট দিয়ে খায়রুল বাশার লিটন’কে জয়যুক্ত করুন, আমি কথা দিলাম লিটনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের উন্নয়নে কাজ করবো”।

নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার লিটন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা, মাদার অফ হিউমিনিটি, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক বঙ্গবন্ধুর ভাগ্নে জননেতা আলহাজ্ব আবদুল হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মোঃ শাহে আলম’র প্রচেষ্টায় এই প্রতন্ত অঞ্চলে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা সাথে থাকলে সাতলা হবে একটি মডেল ইউনিয়ন।

এসময়ে জনসাধারণের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাতলা উপ নির্বাচনে আ’লীগ পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ শাহিন হাওলাদার, যুগ্ম আহবায়ক ও সাতলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বালী, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, ইউনিয়ন আ’লীগ সহ সভাপতি আলমগীর বিশ্বাস, প্রয়াত চেয়ারম্যান আবদুল খালেক আজাদ এর পুত্র মশিউর রহমান, অনুষ্ঠানে সঞ্চালনা করেন উজিরপুর উপজেলার আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সবুজ, (৭,৮,৯) নং ওর্য়াডের মহিলা ইউপি সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদা বেগম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এফ এম সৈকত, ইউনিয়ন আ’লীগ সদস্য উজ্জ্বল মন্ডল, ৯ নং ওর্য়াড আ’লীগ সভাপতি হেমায়েত পাইক, ৯ নং আ’লীগ সাধারণ সম্পাদক হরশিত বৈদ্য, ৮নং ওর্য়াড আ’লীগ সাধারণ সম্পাদক কালাম বিশ্বাস, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন আ’লীগ নেতা কৃষ্ণকান্ত বাইন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ সুমন, ইউনিয়ন আ’লীগ নেতা ইউনুস হাওলাদার, ইউনিয়ন যুবলীগ নেতা আঃ রশিদ মিয়া।
সেসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন বালী, সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কামাল মিয়া, উপজেলা ছাত্রলীগের ১নং সদস্য এবাদুল আহম্মেদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মী মোঃ বাপ্পি বালী, ফুয়াদ খন্দকার, আশরাফুল ইসল বালী, নাদিম আহম্মেদ এবিন, আশিক, হাবিব, শিফাত, সোহাগ, নয়ন’ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও সাতলা ৮ ও ৯ নং ওর্য়াডের আপামর জনসাধারণ।

  • 224
    Shares

আপনার মতামত লিখুন :

সাড়ে ৪৮ হাজার শিক্ষকের ‘টাইম স্কেল’ রিট-এর মামলা নিষ্পত্তির নির্দেশ

সাড়ে ৪৮ হাজার শিক্ষকের ‘টাইম স্কেল’ রিট-এর মামলা নিষ্পত্তির নির্দেশ

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ