তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য কেশবকাঠী মৃত. মন্নান বেপারীর ছেলে মোঃ নজরুল ইসলাম(৩২)’র ৪ বছরের কন্যা শিশু মাফিয়া ‘র বাড়ির সামনে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। “ইন্না-লিল্লাহ… রাজিউন”। জানা যায় ১২ অক্টোবর সোমবার বেলা ১১টার সময়ে শিশু মাফিয়’ র দাদি মোসা. মরিয়ম বেগম রান্না করতে ব্যস্ত থাকায়, শিশু মাফিয়া পুকুরের পাড়ে খেলতে খেলতে পুকুরে পরে যায় বলে ধারণা করা হয়, বেলা সাড়ে ১১ টার সময় মাফিয়া’কে না দেখে খোজা খুজি শুরু করলে, ঘর থেকে একশত থেকে দেড়শত ফুট দুরত্বে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে, সংঙ্গে সংঙ্গে লাফিয়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে সাথে সাথে স্থানীয় আরগ্য নিকেতন চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে ডাঃ দ্বীলীপ কুমার ব্রহ্ম( এমবিবিএস) মাফিয়া(৪)’কে মৃত বলে ঘোষণা করেন।
স্বজনদের কাছ থেকে আর জানা যায়, শিশু মাফিয়া’ র পিতা মোঃ নজরুল ইসলাম বেপারী(৩২) বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছে, তাই শিশুটির মা ও নজরুলের স্ত্রী মাহমুদা বেগম স্বামীকে জেল থেকে ছাড়াতে সকালে উকিলের সাথে পারার্মশ করতে বরিশাল গেলে, শিশু মাফিয়াকে বাসায় রেখে যায়। এঘটনায় স্থায়ীয় সকলে শোক প্রকাশ করেন।
রাত ৮ টায় মধ্য কেশবকাঠী জামে মসজিদের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে যানাজা শেষে মসজিদ সংলগ্ন রাস্তার পাশে শিশু মাফিয়া’র দাফন কাজ সম্পন্ন করা হয়।


