সব
facebook apsnews24.com
ঢাবিসাসের নতুন কমিটিকে ইবি প্রেসক্লাবের শুভেচ্ছা - APSNews24.Com

ঢাবিসাসের নতুন কমিটিকে ইবি প্রেসক্লাবের শুভেচ্ছা

ঢাবিসাসের নতুন কমিটিকে ইবি প্রেসক্লাবের শুভেচ্ছা

ঢাবিসাসের নতুন কমিটিকে ইবি প্রেসক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন

ইবি প্রতিনিধি-
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ঢাবিসাস) নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব।

সোমবার (১২ অক্টোবর) ইবি প্রেসক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহাদাত তিমির এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নতুন কমিটির সদস্যদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করা হয়। একইসাথে নতুন নেতৃত্বকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও স্বচ্ছ সাংবাদিকতার ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান ইবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নবগঠিত কমিটিতে ‘দৈনিক কালের কণ্ঠ’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসানকে সভাপতি এবং ‘বাংলা নিউজ ২৪. কম’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাজ্জাদুল কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি- আশিক আব্দুল্লাহ অপু (দ্যা ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুল্লাহ আল যুবায়ের (দৈনিক সংবাদ), দপ্তর সম্পাদক- ইসমাইল সোহেল (দৈনিক নয়া দিগন্ত), অর্থ সম্পাদক- আবু সাঈদ ইসিয়াম (দৈনিক আজকালের খবর), কার্যকরী সদস্য- মাজহারুল ইসলাম রবিন (দৈনিক সমকাল) প্রমুখ।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ