সব
facebook apsnews24.com
পাপিয়া দম্পতির বিরুদ্ধে অস্ত্র মামলার রায় দুপুরে - APSNews24.Com

পাপিয়া দম্পতির বিরুদ্ধে অস্ত্র মামলার রায় দুপুরে

পাপিয়া দম্পতির বিরুদ্ধে অস্ত্র মামলার রায় দুপুরে

অস্ত্র আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে রায় আজ সোমবার (১২ অক্টোবর)।

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত দুপুর ২টায় রায় ঘোষণা করবেন আদালত। তাঁদের বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে।

মাত্র ৯ কার্যদিবসে বিরুদ্ধে অস্ত্র মামলার বিচার কাজ শেষ হয় পাপিয়া দম্পতির বিরুদ্ধে। গত ২৭ সেপ্টেবর আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত ১২ অক্টোবর রায়ের দিন ধার্য করেন। এ মামলায় গত ২৯ জুন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান তাঁদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। পরে গত ২৫ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

গত ৩১ আগস্ট মামলার জব্দ তালিকার সাক্ষী র‌্যাবের উপ-পরিদর্শক সাইফুল আলম প্রথম আদালতে সাক্ষ্য দেন। পরে ধারাবাহিক সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে গত ৮ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্য শেষ হয়। ওইদিন আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামানের সাক্ষ্য দেন। এ মামলায় মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

৯ সেপ্টেম্বর আদালতে অস্ত্র আইনে করা মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন পাপিয়া দম্পতি। পরে আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন। ওইদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপনে এ মামলার আসামি পাপিয়া ও তাঁর স্বামী মফিজের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন। একইদিন রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আসামি পক্ষ যুক্তি উপস্থাপন শুরু করেন। পরে আসামি মফিজুর রহমানের পক্ষে তার আইনজীবী এ এফ এম গোলাম ফাত্তাহ যুক্তি উপস্থাপন শেষ করেন। তবে আসামি পাপিয়ার পক্ষে তার আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভূইয়া আংশিক যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত পাপিয়ার পক্ষে অবশিষ্ট যুক্তি উপস্থাপনের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

গত ২৩ ফেব্রুয়ারি ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে অবস্থিত রওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে পাপিয়া দম্পতির দুটি ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেকের পাতা, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে র‌্যাব।

আগের দিন ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় র‍্যাব গ্রেপ্তার করে পাপিয়া ও তাঁর স্বামী মফিজুরসহ চারজনকে।

  • 22
    Shares

আপনার মতামত লিখুন :

ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

জাতির পিতার শিক্ষাকে পুঁজি করে অসহায় মানুষের পাশে আছি: প্রধানমন্ত্রী

জাতির পিতার শিক্ষাকে পুঁজি করে অসহায় মানুষের পাশে আছি: প্রধানমন্ত্রী

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

করোনায় আক্রান্ত জি এম কাদের

করোনায় আক্রান্ত জি এম কাদের

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ