সব
facebook apsnews24.com
খুলনায় ডিবি'র অভিযানে ফেন্সিডিল, মদ, ট্রাকসহ ২জন আটক - APSNews24.Com

খুলনায় ডিবি’র অভিযানে ফেন্সিডিল, মদ, ট্রাকসহ ২জন আটক

খুলনায় ডিবি’র অভিযানে ফেন্সিডিল, মদ, ট্রাকসহ ২জন আটক

আসাদুজ্জামান আসাদ বিশেষ প্রতিনিধিঃ খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফুলতলা থানা এলাকা হতে সর্বমোট ৬০ (ষাট) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ১১ (এগার) বোতল বিদেশী মদ, ০১ টি হলুদ ও নীল রংয়ের ট্রাক, ০১ টি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ, ০২ টি সিমেন্টের তৈরী বাজার করা ব্যাগ, ট্রাকের চাবি ও আনুসঙ্গিক কাগজপত্র সহ ০২ জন গ্রেফতার।

মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে
সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।

জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ১১/১০/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল ফুলতলা থানাধীন ফুলতলা যুগ্নিপাশা (খুলনা টু যশোর মহাসড়কের) অভিমুখে যুগ্নিপাশা দাখিল মাদ্রাসা ও এতিমখানার মেইন গেটের সামনে থেকে ১১/১০/২০২০ খ্রিঃ তারিখ ১৪.৫০ ঘটিকার সময় আসামি ১। মোঃ রিপন বিশ্বাস (৩৪), পিতা-মৃত সিদ্দিক বিশ্বাস, মাতা-মৃত হাজেরা বেগম, ২। মোঃ সাগর মোল্যা (২০), পিতা- মৃত সাহেব আলী মোল্যা, মাতা-মৃত নুরজাহান, উভয়সাং- প্রেমবাগ স্কুল, থানা-অভয়নগর, জেলা-যশোরদ্বয়কে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ৬০(ষাট) বোতল বৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ১১ (এগার) বোতল বিদেশী মদ, ০১ টি হলুদ ও নীল রংয়ের ট্রাক, ০১ টি বড় কালো রংয়ের ট্রাভেল ব্যাগ, ০২ টি সিমেন্টের বস্তার তৈরী বাজার করা ব্যাগ, ট্রাকের চাবি ও আনুসঙ্গিক কাগজপত্র উদ্ধার পূর্বক সাক্ষীদের সম্মুখে ১১/১০/২০২০ তারিখ দুপুর ১৫.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার পুলিশ পরিদর্শক (নিঃ) সেখ কনি মিয়া, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, খুলনা বাদী হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

সাড়ে ৪৮ হাজার শিক্ষকের ‘টাইম স্কেল’ রিট-এর মামলা নিষ্পত্তির নির্দেশ

সাড়ে ৪৮ হাজার শিক্ষকের ‘টাইম স্কেল’ রিট-এর মামলা নিষ্পত্তির নির্দেশ

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ