সব
facebook apsnews24.com
দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ - APSNews24.Com

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন। তারা দু’জনেই নিজ নিজ পদত্যাগপত্র সলিসিটর কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানা গেছে।

এর মধ্যে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মো. মোমতাজ উদ্দিন ফকির। রোববার (১১ অক্টোবর) সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকিরের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি জানান, ‘একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত। এর বাইরে কিছু হয়নি।’

এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুরাদ রেজাও পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনিও তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবু মুহাম্মদ (এএম) আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন। এএম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও দুই মেয়াদে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

  • 37
    Shares

আপনার মতামত লিখুন :

ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

জাতির পিতার শিক্ষাকে পুঁজি করে অসহায় মানুষের পাশে আছি: প্রধানমন্ত্রী

জাতির পিতার শিক্ষাকে পুঁজি করে অসহায় মানুষের পাশে আছি: প্রধানমন্ত্রী

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

করোনায় আক্রান্ত জি এম কাদের

করোনায় আক্রান্ত জি এম কাদের

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ