সব
facebook apsnews24.com
উজিরপুরের হারতায় সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোশারফ হোসেন রাজা'র সুস্থতা কামনায় প্রার্থনা - APSNews24.Com

উজিরপুরের হারতায় সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোশারফ হোসেন রাজা’র সুস্থতা কামনায় প্রার্থনা

উজিরপুরের হারতায় সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোশারফ হোসেন রাজা’র সুস্থতা কামনায় প্রার্থনা

তালহা জাহিদঃ উজিরপুরের হারতায় সাবেক তুখার ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হলের নির্বাচিত জি.এস ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন মোশারফ হোসেন রাজা’র শারীরিক সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।

আজ ১০ অক্টোবর শনিবার সন্ধায় হারতা ইউনিয়নের দক্ষিণ পাড় কেন্দ্রীয় শ্রী শ্রী মদন মোহন শেবাশ্রম মন্দিরে নেতাকর্মীরা প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন।
বর্তমানে তিনি ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। একসময়ে তুখার ছাত্রনেতা ও বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, প্রধানমন্ত্রী’র আস্থাভাজন মোশারফ হোসেন রাজা’র সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী বরিশাল সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বাবু নগেন্দ্র নাথ মন্ডল, ০২ নং হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার হরেন রায়, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পরিমল সাহা, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি কমল সাহা, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কৃষ্ণ কান্ত দেবনাথ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ সমাজ সেবা সম্পাদক সভ্যসাচী হালদার লিটু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কৃষ্ণ কান্ত পান্ডে।

এছাড়াও অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করতে শ্রম দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী বরুন রায়, ইউনিয়ন ছাত্রলীগের কর্মী শিশির বিক্রম, সজল রায়, সুজন বিশ্বাস, অঙ্কুর মন্ডল, আকাশ পাড়, সঞ্চয় বাড়ৈ, সজল পাড়, ছাদ্দাম মন্ডল, পরিতোষ সহ ও অনান্য স্থানীয় নেতা কর্মীরা। মন্দিরে উপস্থিত সকলে জনপ্রিয় আ’লীগ নেতা মোশারফ হোসেন রাজা’র শারীরিক সুস্থতা কামনায় প্রার্থনা করেন পূজারী ও ভক্তবৃন্দ।

  • 84
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ