সব
facebook apsnews24.com
পলাশে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার - APSNews24.Com

পলাশে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

পলাশে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে (১৭) বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী এলাকার ছয়ঘরিয়া গ্রামে তৌকির (২১) নামে এক লম্পট এ ঘটনা ঘটায়। তৌকির (২১) উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকার রিপন সরকারের ছেলে।

এ ঘটনায় শুক্রবার রাতেই ধর্ষক তৌকিরকে আসামী করে পলাশ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন ধর্ষিতা কিশোরীর মা। পরে রাতেই ধর্ষক তৌকিরকে গ্রেফতার করে থানা পুলিশ।

পুলিশ ও ধর্ষণের শিকার কিশোরীর পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঘটনার সময় ওই কিশোরী বাড়িতে একা ছিলেন। বাড়ীতে অন্য কেউ নেই বিষয়টি বুঝতে পেরে লম্পট তৌকির ঘরে ঢুকে ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার এক পর্যায়ে কিশোরীর আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এস তৌকিরকে আটক করে। পরে পলাশ থানায় খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: নাসির উদ্দিন জানান, ধর্ষণ করার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ