রাজশাহী ব্যুরো:
আদালত নির্ধারিত তারিখের মধ্যে কমিশনের তদন্ত কাজে
অংশগ্রহণ করবে না বলে আদালত অবমাননাকর কাজ করেছেন রাজশাহী এডভোকেট বারের সদস্য এডভোকেট জমসেদ আলি।
আদালতের আদেশে কমিশন কাজ শেষ করে আগামী ১১ নভেম্বর তারিখে রিপোর্ট দাখিলের নির্দেশ থাকলেও তিনি কমিশনকে লিখিতভাবে জানিয়ে দেন যে ডিসেম্বরের আগে কমিশন কাজে যেতে পারবেন না। কমিশনে কাগজ দাখিলের আগে তিনি জোরপূর্বক ও চাপ প্রয়োগ করে বেআইনিভাবে তার কাগজে কমিশনের আবেদনকারী আইনজীবীর স্বাক্ষর নেন বলে জানা গেছে।বিয়য়টিকে আদালত অবমাননার শামিল বলে জনৈক বিচারক জানান। বারের ঐ সদস্যের বিষয়ে আগে বিভিন্ন রকম বেআইনি কাজের অভিযোগ ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমানিত হওয়ায় বার সমিতি তাকে সাসপেন্ড করেছিল বলে বেশ কয়েকজন আইনজীবী জানান। উল্লেখ্য রাজশাহী অতিরিক্ত জেলাজজ আদালতের অত্র অপ্র মামলায় তিনি
বিচারকের সাথেও গত২৪/০৮/২০ইং তারিখ খারাপ ব্যবহার করেছিলেন বলে আদালতেরর একটি সৃূত্র জানিয়েছে।
এ বিষয়ে রাজশাহী বারের সাধারণ সম্পাদক পারভেজ জাহেদিকে গত বৃহস্পতিবার দুপুরে মৌখিক ভাবে জানানো হয়েছে বলে কমিশন প্রাপ্ত ব্যক্তিবর্গ জানিয়েছেন।


