সব
facebook apsnews24.com
কুষ্টিয়া ভবানীপুরে দুই পক্ষের সংঘর্ষ: নিহত-১ - APSNews24.Com

কুষ্টিয়া ভবানীপুরে দুই পক্ষের সংঘর্ষ: নিহত-১

কুষ্টিয়া ভবানীপুরে দুই পক্ষের সংঘর্ষ: নিহত-১

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ফরিদ হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছে। শনিবার সকালে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আরো ১০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে একজনকে পেটানোর ঘটনায় আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী বাদশা-রেজা মন্ডল পক্ষের সাথে রাশিদুল-লাবু শকাতি পক্ষের লোকজনদের মধ্যে বিরোধ হয়। আজ সকালে রাশিদুল ও শকাতি পক্ষের লোকজন বাদশা এবং রেজা মন্ডলের বাড়ি ঘিরে ভাংচুর শুরু করলে দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহত ফরিদ হোসেন কে হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। নিহত ফরিদ মৃত ময়েন ফারাজির ছেলে ও রাশিদুল-লাবু শকাতি পক্ষের সমর্থক।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ