মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন সুন্দরগঞ্জ(গাইবান্ধা)সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জে সারাদেশে গণধর্ষণ ও যৌন হয়রানীর প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ভালবাসি বামনডাঙ্গা সংগঠনের উদ্যোগে বামনডাঙ্গা হল মোড়ে দেশব্যাপী ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। অপরদিকে স্বেচ্ছা সেবী সংগঠন হিউম্যান সার্ভিস সুন্দরগঞ্জের উদ্যোগে বাহিরগোলা জামে মসজিদ মোড়ে একই দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীসহ সর্ব স্তরের মানুষ অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন বীর মুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম, আ”লীগ নেতা গোলাম কবির মুকুল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় সরকার, নারী নেতা নাসরিন সুলতানা, সাংবাদিক সুদীপ্ত শামীম প্রমূখ। এসময় তারা চিৎকার করে দেশব্যাপী গণধর্ষন ও যৌন হয়রানি বন্ধের জন্য প্রশাসনের সক্রিয় এবং দায়ীত্বশীল আচারণের দাবী জানান।পাশাপাশি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানিয়েছেন।


