সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় ধর্ষকদের ফাঁসির দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা - APSNews24.Com

কুষ্টিয়ায় ধর্ষকদের ফাঁসির দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

কুষ্টিয়ায় ধর্ষকদের ফাঁসির দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

আব্দুম মুনিব, কুষ্টিয়া ঃ ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করেছে পুলিশ। কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বাদ আছর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হতে গেলে বিপুল সংখ্যক পুলিশ মিছিলটিকে বাধা দেয়। বাধা পেয়ে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে দলের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী, সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সভাপতি আবু হানিফ, কুমারখালী শাখার সাধারণ সম্পাদক গোলাম তাওহিদ, জেলা শাখার ছাত্র যুব বিষয়ক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজি ভয়াবহ রূপ নিয়েছে। জাতিকে অভিশাপ থেকে বাঁচাতে ইসলামী শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। মানুষের প্রকৃত স্বাধীনতা, জান-মাল ও ইজ্জতের নিশ্চয়তা বিধান ইসলাম ছাড়া সম্ভব নয়। দেশের এই ক্রান্তিকালে বক্তারা সবাইকে ন্যায় ও ইনসাফের পক্ষে এবং সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ ও মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। সবশেষে দোয়া মোনাযাতের মধ্যদিয়ে দিয়ে শেষ হয়।

  • 74
    Shares

আপনার মতামত লিখুন :

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ