পটুয়াখালী প্রতিনিধিঃ নারীদের নিরাপত্তা নিশ্চতকরণে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রম “প্রজেক্ট অগ্নিকন্যা” এর শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।
০৯/১০/২০২০ তাং শুক্রবার, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ খলিলুর রহমান মোহন এর উদ্যোগে, কারাতে দো-এসোসিয়েশন, পটুয়াখালী এর সার্বিক তত্বাবধানে নারী বান্ধব কর্মসূচীর আয়োজন করা হয়।
উক্ত নারী বান্ধব কর্মসূচী প্রজেক্ট অগ্নিকন্যা একজন নারীকে তার সকল ক্ষেত্রে আত্মরক্ষায় কাজ করবে বলে জানান জেলা পরিষদ চেয়ারম্যান।


