সব
facebook apsnews24.com
রায়পুরে সমাধিতে ধুপকাঠি জ্বালাতে গিয়ে ধর্ষণের শিকার শিশু - APSNews24.Com

রায়পুরে সমাধিতে ধুপকাঠি জ্বালাতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

রায়পুরে সমাধিতে ধুপকাঠি জ্বালাতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

মেহেদী হাসান মাছুম লক্ষ্মীপুর প্রতিনিধি:- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে সমাধিতে ধুপকাঠি জ্বালাতে গিয়ে ধর্ষণের শিকার ১১বছরের কন্যা শিশু।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনার শিকার হয় সে। ধর্ষক নিখিল চন্দ্র দাসকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল ইসলাম সামু ও এলাকাবাসী।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) কেরোয়া ইউ,পি’র নবদ্বীপ বেপারি বাড়ির নারায়ন দেবনাথের শিশু কন্যা সমাধিস্থলে সান্ধ্যকালীন ধুপকাঠি জ্বালাতে গেলে হঠাৎই পিছন থেকে একই এলাকার দাস বাড়ির মৃত কৃষ্ণ মোহন দাসের বখাটে ছেলে (মাদকসেবি) নিখিল চন্দ্র দাস শিশুটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী সুপারির বাগানে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এমতাবস্থায় শিশুটির ফিরতে দেরি হওয়ায় তার মা সমাধির পাশে এসে তাকে না পেয়ে নাম ধরে ডাকতে থাকলে সে পার্শ্ববর্তী সুপারির বাগান থেকে কিঞ্চিৎ আওয়াজ করে। তখনই তার মা সেখানে ছুটে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে ধর্ষককে আটক করে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল ইসলাম সামুকে খবর দেয়। সামু ঘটনাস্থলে এসে নিশ্চিত হয়ে রায়পুর থানায় অবহিত করেন।

পরবর্তীতে রায়পুর থানার এসআই মো. সাফায়েত ও সঙ্গীয় ফোর্সসহ সেখানে গিয়ে ধর্ষক নিখিলকে আটক করে থানায় নিয়ে আসে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন ধর্ষক নিখিলের বিরুদ্ধে এর আগেও রায়পুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

এ ব্যাপার রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

  • 13
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ