সব
facebook apsnews24.com
একটি কালো মেয়ের আর্তনাদ - APSNews24.Com

একটি কালো মেয়ের আর্তনাদ

একটি কালো মেয়ের আর্তনাদ

সুন্দরের পূজারী এই ধরণীর মাঝে
মাগো,আমি নামক এই কালো মেয়েটাকে
কেনইবা জন্ম দিতে গেলে?
কেনইবা কোলেপীঠে করে এত বড় করলে?
তুমি কি জান?
আজ কালো বলে মিশতে পারিনা কারো সাথে;
লোকজন মুখের উপর বলে দেয়_
ছিঃ!কতো কালো রঙা মেয়ে!
জানো মা তখন আমার কেমন লাগে?
চোখের অঝোর জলে বুক ভিজতে থাকে।
কি যে এক কষ্টের দেয়ালে চাপা পড়ে যাই।
বাধ্য হয়ে নিজেকে আড়াল করতে থাকি সকলের থেকে।
মাগো তুমি কি জানতে না?
এই পৃথিবীতে কালো মেয়ে হয়ে জন্মানোটাও পাপ;
তবে এই পাপটা কেন ঘুচাতে পারলেনা?
জন্মের পরেই এই কালো মেয়েটার_
অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিতে,
তাহলেই হয়তো এই অপমানের হাত থেকে তুমিও বাঁচতে,
আর আমিও চলে যেতাম অন্য কোনো এক জগতে
শুধু এই কথা ভেবে_
পৃথিবীতে শুধু সাদা চামড়ার বাস;
কালো হয়ে জন্মানোটাই অপরাধ।

নূর মোহাম্মদ
কবি ও শিক্ষার্থী।

  • 30
    Shares

আপনার মতামত লিখুন :

সাড়ে ৪৮ হাজার শিক্ষকের ‘টাইম স্কেল’ রিট-এর মামলা নিষ্পত্তির নির্দেশ

সাড়ে ৪৮ হাজার শিক্ষকের ‘টাইম স্কেল’ রিট-এর মামলা নিষ্পত্তির নির্দেশ

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ