সব
facebook apsnews24.com
গলাচিপায় ধর্ষন এবং নারী নির্যাতন'র বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন ও র‍্যালি। - APSNews24.Com

গলাচিপায় ধর্ষন এবং নারী নির্যাতন’র বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন ও র‍্যালি।

গলাচিপায় ধর্ষন এবং নারী নির্যাতন’র বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন ও র‍্যালি।

উমাইর হোসেন,গলাচিপা, পটুয়াখালীঃ
আজ ৮ অক্টোবর, বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপায় নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অনলাইন ভিত্তিক গ্রুপ গলাচিপা বাসীর আড্ডার উদ্যোগে গলাচিপার সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন (বিডি ক্লিন,প্রগতি, অভিযাত্রিক ফাউন্ডেশন, মানব কল্যাণ সংস্থান, রক্তের সন্ধানে শুভ কাজে সবার, ৭১’র চেতনা, পটুয়াখালী জেলা শাখা, আলোর প্রদিপ, গলাচিপা সরকারী কলেজ ব্লাড ডোনার্স ক্লাব, ইউথ ফোরাম, ) এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ গলাচিপা সাবরেজিষ্ট্রি অফিস থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

ঘণ্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় , ডাক্তার ফারজানা রশিদ শাম্মি। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন গলাচিপা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফরিদ আহসান কচিন সহ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতন রোধে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন এবং ধর্ষকের ফাসি দাবি করেন। বক্তারা আরো বলেন, ধর্ষক কোন দলের নয়। এরা সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দলে আশ্রয় নেয় মাত্র। ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড রেখে আইন বাস্তবায়নের জন্য সরকারের প্রতি বক্তারা দাবি জানান।

  • 21
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ