নতুন অ্যাটর্নি জেনারেল হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন।
মহামান্য রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ তাকে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন-কে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।


